| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে

পূর্ণাঙ্গ কমিটি গঠনের নামে অর্থ দাবি, তৃণমূলে বাড়ছে অসন্তোষ রাজশাহী জেলা আওয়ামী যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনকে কেন্দ্র করে চাঁদাবাজি ও পদ বাণিজ্যের অভিযোগ উঠেছে সংগঠনটির জেলা পর্যায়ের নেতাদের বিরুদ্ধে। বিভিন্ন উপজেলার নেতাকর্মীদের অভিযোগ, গুরুত্বপূর্ণ পদে অন্তর্ভুক্তির প্রলোভন দেখিয়ে আর্থিক লেনদেনের প্রস্তাব দেওয়া হচ্ছে। এ ঘটনায় তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ বাড়ছে।

  • প্রকাশের সময় : 04-11-2026 | 02:37 PM
আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে
ad728

অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২০ জুন রাজশাহী জেলা আওয়ামী যুবলীগের সম্মেলনের মাধ্যমে মাহমুদ হাসান সজলকে সভাপতি এবং ইয়াছির আরাফাত সৈকতকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়। তবে দীর্ঘ সময় অতিবাহিত হলেও পূর্ণাঙ্গ কমিটি গঠনে কার্যকর অগ্রগতি না হওয়ায় নেতাকর্মীদের মধ্যে হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে।

অভিযোগকারীদের দাবি, গত ৮ অক্টোবর ২০২৬ তারিখে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুঠিয়া-দুর্গাপুর সংসদীয় আসনকেন্দ্রিক একটি ভার্চুয়াল সভায় রাজশাহী জেলার বিভিন্ন পর্যায়ের কমিটি গঠনের বিষয়ে নির্দেশনা দেন। এরপর জেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে বিভিন্ন উপজেলার নেতাকর্মীদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ শুরু করেন বলে অভিযোগ উঠেছে।

এ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ পদে অন্তর্ভুক্তির আশ্বাস দিয়ে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ করেছেন কয়েকজন নেতাকর্মী। নাম প্রকাশে অনিচ্ছুক গোদাগাড়ী পৌর যুবলীগের এক নেতা অভিযোগ করেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইয়াছির আরাফাত সৈকত তাঁকে পৌর কমিটির সহসভাপতি পদ দেওয়ার আশ্বাস দিয়ে ৫০ হাজার টাকা দাবি করেছেন।

একইভাবে নাম প্রকাশে অনিচ্ছুক পুঠিয়া পৌর যুবলীগের এক কর্মীর অভিযোগ, তাঁকে পৌর যুবলীগের সাধারণ সম্পাদক পদ দেওয়ার আশ্বাস দিয়ে এক লাখ টাকা দাবি করা হয়েছে।

এ ছাড়া জেলা যুবলীগের কমিটিতে অন্তর্ভুক্তির আশ্বাসে সাবেক ছাত্রলীগ নেতাকর্মীদের কাছ থেকেও পাঁচ থেকে দশ হাজার টাকা করে নেওয়ার অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট নেতাদের বক্তব্য পাওয়া যায়নি।

অভিযোগকারীদের ভাষ্য, পদ বাণিজ্যের এমন কর্মকাণ্ড সংগঠনের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে বিভেদ ও অসন্তোষ সৃষ্টি করছে। তাদের মতে, সাংগঠনিক পদকে কেন্দ্র করে আর্থিক লেনদেনের অভিযোগ যুবলীগের সাংগঠনিক ঐক্য ও নেতৃত্বের প্রতি আস্থাকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

রাজশাহী জেলা যুবলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন নিয়ে চলমান এ বিতর্কের মধ্যে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত এবং সাংগঠনিক স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট নেতাকর্মীরা।





নিজস্ব প্রতিবেদক



একই ধরনের কথাবার্তা শোনার মানসিকতা রাজনৈতিক দলেরও থাকতে হবে:

একই ধরনের কথাবার্তা শোনার মানসিকতা রাজনৈতিক দলেরও থাকতে হবে:

ad300