মাইক্রোবাসের আরোহী হিসেবে একই পরিবারের দুইজন নিহতের ঘটনা ঘটেছে ৪৮টি, তিনজন ৪৬টি, চারজন ৩৯, পাঁচজন ২৮, ছয়জন ২০টি, ১১ জন নিহতের ঘটনা চারটি ও ১৪ জন নিহতের ঘটনা ঘটেছে একটি। মোট ১৮৬টি দুর্ঘটনায় ৭০৮ জন নিহত হয়েছেন।
প্রাইভেটকার দুর্ঘটনায় আরোহী হিসেবে একই পরিবারের দুইজন নিহতের ঘটনা ঘটেছে ৩৪টি। তিনজন নিহতের ঘটনা ৩১টি, চারজন ২৪টি ও পাঁচজন নিহতের ১৯টি ঘটনা ঘটেছে। মোট ১০৮টি দুর্ঘটনায় ৩৫২ জন নিহত হয়েছেন। অ্যাম্বুলেন্স আরোহী হিসেবে একই পরিবারের দুইজন নিহতের ঘটনা ঘটেছে ১১টি, তিনজন নিহতের ঘটনা ১৫টি, চারজন নয়টি, পাঁচজন সাতটি ও আটজন নিহতের ঘটনা ঘটেছে তিনটি। মোট ৪৫টি দুর্ঘটনায় ১৬২ জন প্রাণ হারিয়েছেন। বাস যাত্রী হিসেবে একই পরিবারের দুইজন নিহতের ঘটনা ঘটেছে ১৭টি, তিনজন নিহতের ঘটনা নয়টি ও চারজন নিহতের ছয়টি ঘটনা ঘটেছে। মোট ৩২টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ৮৫ জন। এই সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যান উল্টে একই পরিবারের চারজন নিহতের একটি ঘটনা ঘটেছে।রোড সেফটি ফাউন্ডেশন উল্লেখ করে, পর্যবেক্ষণে দেখা যায়, মোটরবাইক, অটোরিকশা, প্রাইভেটকার, মাইক্রোবাস, অ্যাম্বুলেন্স আরোহী ও বাস যাত্রী হিসেবে একসঙ্গে পুরো পরিবার অথবা এক পরিবারের অধিক সদস্য নিহতের প্রবণতা বাড়ছে।