| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

হাজিদের জিম্মি করার প্রবণতাকে আমরা জিরো পয়েন্টে নিয়ে এসেছি:ধর্ম উপদেষ্টা

  • প্রকাশের সময় : 10-12-2025 | 07:47 PM
হাজিদের জিম্মি করার প্রবণতাকে আমরা জিরো পয়েন্টে নিয়ে এসেছি:ধর্ম উপদেষ্টা
ad728
হাজিদের জিম্মি করার প্রবণতাকে আমরা জিরো পয়েন্টে নিয়ে এসেছি বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, হজ ব্যবস্থাপনাকে সহজীকরণ করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। যেখানে সিন্ডিকেট কাজ করতে পারবে না। মন্ত্রণালয়ের কর্মকর্তারা সবাই স্বচ্ছতার সঙ্গে কাজ করে যাচ্ছে। এখানে দুই নম্বরি সিন্ডিকেট করে হাজিদের জিম্মি করার প্রবণতা ছিল, এটা আমরা জিরো পয়েন্টে নিয়ে এসেছি।

বুধবার (১০ ডিসেম্বর) সকালে নাটোরে মডেল মসজিদের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

খালিদ হোসেন বলেন, আমি গত বছর ৮ কোটি ২৮ লাখ টাকা হাজিদের ফেরত দিয়েছি এবং এ বছরও দিতে পারব। আমরা নিজেরাই বাড়ি ভাড়া করব। নিজেরা হজ পালন এজেন্সির সঙ্গে কথা বলেছি। হজটাকে আমরা সেবা, এবাদত হিসেবে নিয়েছি। এখানে যারা দুর্নীতি করবে আমাদের হাতে যদি ধরা পড়ে তাদের আইনের আওতায় নিয়ে এসে শাস্তির ব্যবস্থা করব।

তিনি বলেন, নির্বাচনের আমেজ শুরু হয়েছে। আমরা আশাবাদী ফেব্রুয়ারি মাসে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু, অবাধ, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওহাব, অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত, সিভিল সার্জন মুক্তাদির আরেফিন প্রমুখ।



মেডিকেল বোর্ডের পরামর্শেই ম্যাডামের লণ্ডন যাত্রা নির্ভর করছে

মেডিকেল বোর্ডের পরামর্শেই ম্যাডামের লণ্ডন যাত্রা নির্ভর করছে

ad300