| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

রমজানে কিছু কিছু পণ্যের দাম কমবে: বাণিজ্য উপদেষ্টা

  • প্রকাশের সময় : 25-01-2026 | 07:36 PM
রমজানে কিছু কিছু পণ্যের দাম কমবে: বাণিজ্য উপদেষ্টা
ad728
বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, আসন্ন রমজানে কিছু কিছু পণ্যের দাম কমবে। গতবছরের চেয়ে এবার নিত্যপণ্য ৪০ শতাংশ বেশি আমদানি হয়েছে, তাই এবার দামটা মানুষের নাগালের মধ্যে থাকবে।

রবার (২৫ জানুয়ারি) আসন্ন রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা বিষয়ে টাস্কফোর্সের সভা শেষে এসব কথা বলেন তিনি। বাণিজ্য উপদেষ্টা বলেন, ব্যবসায়ীরা আশ্বস্ত করেছেন নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক আছে। আসছে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে। দাম বাড়বে না বরং কিছু কিছু পণ্যের দাম আরও কমবে।

গতবছরের চেয়ে এবার নিত্যপণ্য ৪০ শতাংশ বেশি আমদানি হয়েছে এ কথা উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন, গতবছরের চেয়ে এবার রমজানে নিত্যপণ্যের দাম মানুষের নাগালের মধ্যে থাকবে।
কর্ণফুলী টানেল, পায়রা বন্দর, পদ্মা সেতুর মতো অযাচিত প্রকল্পের জন্য সরকারের বড় দায় তৈরি হয়েছে- এ কথা জানিয়ে তিনি আবারও বলেন, টাকার অবমূল্যায়ন হয়েছে। আইএমএফের কাছ থেকে বড় ঋণ নিতে হয়েছে, এসবের প্রভাব পড়ছে নিত্যপণ্যের বাজারে বা দামে।

মন্ত্রীদের জন্য বিলাসবহুল ফ্ল্যাট নির্মাণের জন্য সরকার কোনো প্রকল্প নিয়েছে বা বরাদ্দ দিয়েছে কিনা সেটা আমি জানি না বলেও জানান বাণিজ্য উপদেষ্টা।
বাজারে ৫ লাখ টন রাইস ব্র্যান ওয়েল (খাদ্যপণ্য) ছাড়া হয়েছে ফলে ভোজ্যতেলের বাজারও স্থিতিশীল রয়েছে-এ কথা উল্লেখ করে তিনি আরও বলেন, যোগান পরিস্থিতি স্বাভাবিক আছে, এ পরিস্থিতি অব্যাহত থাকলে আসছে রোজায় পণ্যের দাম আরও কমবে।





সাংবাদিকতায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমিশন

সাংবাদিকতায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমিশন

ad300