নিজস্ব প্রতিবেদক: ডিসেম্বরের প্রথম সপ্তাহে জাতীয় নির্র্বাচনের তফসিল ঘোষণা হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। বুধবার (২৯ অক্টোবর) বিকেলে তিনি এ তথ্য জানান। এর আগে দুপুরে যমুনায় প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় বাসভবন যমুনায় এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে প্রধান উপদেষ্টা ড. ইউনুস আগামী ১৫ নভেম্বরের মধ্যে এয়োদশ জাতীয় নির্বাচনের সব ধরনের প্রস্তুতি শেষ করার নির্দেশ দেন ইসিকে। এরই পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন জানিয়েছে, তারা প্রস্তত রয়েছেন, আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে এয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করতে তারা প্রস্তুত।
পরে বিকালে গণঅধিকার পরিষদের সঙ্গে ইসি সচিব ও কমিশনের উ”চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে দলটির সভাপতি নুরুল ইসলাম নূরসহ ৫ সদস্যের একটি কমিটি বেঠকে বসে। সেখানে নির্বাচনের প্রস্তুতি, লেভেল প্লেয়িং ফিল্ডসহ এবিষয়টি নিয়েও আলোচনা হয়। পরে কমিশন সচিব জানান, তারা প্রধান উপদেষ্টার বার্তা জেনেছেন। ইসির পক্ষ থেকে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সব ধরনের প্রস্ততি নেয়া হচ্ছে। প্রধান উপদেষ্টার নির্দশনা অনুযায়ী তারা প্রস্তত। আগামী ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা করা হতে পারে।