| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

পোস্টাল ভোটিং: তফসিল ঘোষণার দিন থেকে দেশে নিবন্ধন

  • প্রকাশের সময় : 06-12-2025 | 04:04 PM
পোস্টাল ভোটিং: তফসিল ঘোষণার দিন থেকে দেশে নিবন্ধন
ad728

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন প্রায় দুই লাখ প্রবাসী বাংলাদেশি; যারা একই দিন গণভোটও দেবেন। প্রবাসীদের পাশাপাশি দেশে যে তিন শ্রেণির ভোটার পোস্টাল ভোট দেবেন তাদের নিবন্ধন শুরু হবে তফসিল ঘোষণার দিন থেকে বলে জানিয়েছেন ইসির আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি–এসডিআই)’ প্রকল্পের ‘টিম লিডার’ সালীম আহমাদ খান।

এদিকে অঅগামী ১০ ডিসেম্বর সিইসির নেতৃত্বে অন্য ইসিরা রাষ্ট্রপতি মোহম্মদ শাহাবুদ্দীনের সঙ্গে নির্ব নির্বাচনের প্রস্তুতি, তফসিল ও তারিখে নিয়ে আলোচনা করবেন। এর পরে আগামী সপ্তাহে তফসিল ঘোষণার কথা রয়েছে।  ইসি সূত্র জানিয়েছে, ফেব্রুয়ারিরর দ্বিতীয়ার্ধে সংসদ নির্বাচন ও গণভোট হবে একই দিনে।
ইতোমধ্যে দেশের ভেতরে তিন ধরনের ব্যক্তিকে অ্যাপে নিবন্ধনের জন্য ১৫ দিন সময় দেওয়ার কথা জানিয়েছে ইসি।

শনিবার (৬ ডিসেম্বর) ‘আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি–এসডিআই)’ প্রকল্পের ‘টিম লিডার’ সালীম আহমাদ খান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণ নির্বাচনি তফসিল ঘোষণার তারিখ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করে পোস্টাল ভোট বিডি অ্যাপ এর মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
বিস্তারিত জানতে বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট (www.ecs.gov.bd) ভিজিট করার পরামর্শ দেন তিনি।

ইসি সচিব আখতার আহমেদ গতসোমবার বলেছেন, প্রবাসীরা ২৫ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধন করার সুযোগ পাবেন। আর দেশের ভেতরে তিন ধরনের ব্যক্তি পোস্টাল ভোটিংয়ের নিবন্ধনের জন্য ১৫ দিন সময় পাবেন। গত ১৮ নভেম্বর ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধন করা হয়। পরদিন থেকে ধারাবাহিকভাবে বৈশ্বিক অঞ্চলভিত্তিক নিবন্ধন শুরু হয়। পরে রাজনৈতিক দল ও প্রবাসীদের অনুরোধের পরিপ্রেক্ষিতে প্রবাসীদের জন্য ‘আউট অব কান্ট্রি ভোটিং’ নিবন্ধনের সময়সীমা ১৮ ডিসেম্বর থেকে বাড়িয়ে ২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত করা হয়েছে।

তিনি জানান, শনিবার বেলা ১টা পর্যন্ত ১ লাখ ৯৫ হাজার প্রবাসী বাংলাদেশি ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন সেরেছেন। নিবন্ধিতদের মধ্যে ১ লাখ ৭৫ হাজার পুরুষ, ১৯ হাজারেরও বেশি রয়েছে নারী।

সবচেয়ে বেশি নিবন্ধন করেছে সৌদি আরব থেকে ৩৮ হাজারেরও বেশি। এরপর যুক্তরাষ্ট্র ১৯ হাজারেরও বেশি, সিঙ্গাপুর ১১ হাজারেরও বেশি. মালয়েশিয়া প্রায় ১১ হাজার, যুক্তরাজ্য ও সংযুক্ত আরব আমিরাত থেকে ১০ হাজারেরও বেশি নিবন্ধন করা হয়েছে।

বিশেষ সতর্কতা প্রবাসীদের জন্য

ওসিভি–এসডিআই প্রকল্পের ‘টিম লিডার’ সালীম আহমাদ খান বলেন, পোস্টাল ব্যালট পেতে হলে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনের সময় আপনার অবস্থানকালীন দেশের প্রচলিত নিয়মানুযায়ী সঠিক ঠিকানা দিতে হবে, প্রয়োজনে কর্মস্থল অথবা পরিচিতজনের ঠিকানা দিতে হবে।

নিবন্ধনের সময় ভুল ঠিকানা দিলে ৬ ডিসেম্বর (শনিবার) এর মধ্যে সংশোধনের জন্য মোবাইল অ্যাপের এডিট মেন্যু ব্যবহার করার অনুরোধ করেন তিনি। সঠিক ও পূর্ণাঙ্গ ঠিকানা দেওয়া ছাড়া পোস্টাল ব্যালট পেপার ভোটারদের কাছে পাঠানো সম্ভব হবে না বলেছেন প্রকল্পের টিম লিডার।

প্রবাসী যেসব সতর্কতা মানতে হবে

>> পোস্টাল ভোট বিডি অ্যাপ ব্যবহার করে ভোটদানের সময় মোবাইলে ভিপিএন ব্যবহার করা যাবে না।

>> লাইভলিনেস চেক, ফেসিয়াল রিকগনিশনের সময় মাস্ক, টুপি পরবেন না, নির্ধারিত পদ্ধতিতে ছবি তুলতে হবে।

>> একাধিক প্রতীকে টিক চিহ্ন দেবেন না ভোট দিতে।

>> এক দেশে অবস্থান করে অন্য দেশের নামে রেজিস্ট্রেশনের চেষ্টা করলে ডিভাইস ব্লক হয়ে যাবে।

>> প্রবাসে নিবন্ধন করলে ভোটকেন্দ্রে এসে ভোট দেওয়ার সুযোগ নেই।

>> ঘোষণাপত্র সঠিকভাবে পূরণ করতে হবে।

>> একটি মোবাইল নম্বরে তিনবারের বেশি ওটিপি পাঠানো হবে না।

>> ভোট দেওয়ার সময় এক ব্যক্তি একটি মোবাইল দিয়ে শুধুমাত্র একবার আবেদন করতে পারবেন।

  



মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবায় আস্থা ফিরি

মানবিক দৃষ্টিভঙ্গি ও সঠিক চিকিৎসাই স্বাস্থ্যসেবায় আস্থা ফিরি

ad300