| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

অন্তবর্তি সরকার একতরফা নির্বাচনের দিকে হাটছে-জিএম কাদের

  • প্রকাশের সময় : 16-11-2025 | 01:25 AM
অন্তবর্তি সরকার একতরফা নির্বাচনের দিকে হাটছে-জিএম কাদের
ad728

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, অন্তর্বর্তী সরকার একতরফা নির্বাচনের দিকে দেশকে পরিচালিত করছেন। জাতীয় পার্টি যেন স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশ নিতে না পারে, সেজন্য নানা বাঁধা বিপত্তি তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ তার।

শনিবার (১৫ নভেম্বর) বিবৃতিতে তিনি আরও বলেন, নির্বাচনের গ্রহণযোগ্যতা কিছুটা হলেও বাড়াতে জাতীয় পার্টিকে নির্বাচন থেকে একদম বাইরে রাখা সমীচীন হবে বলে মনে করি না।

জি এম কাদের উল্লেখ করেন, নির্বাচনি কাজের অংশ হিসেবে গত ১৪ নভেম্বর জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী সিনিয়র নেতাদের একটি দল নিয়ে দিনাজপুরে যান। সেখানে স্থানীয় দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করার কথা ছিল। কিন্তু সেখানেজাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও গণঅধিকার পরিষদের নেতাদের বাধা দেওয়ার আশঙ্কার কথা বলে স্থানীয় প্রশাসন পুলিশের সহায়তায় নিরাপত্তা না দিয়ে বরং নির্দিষ্ট স্থানে বৈঠক করতে বাধা দেয়।

বিবৃতি দাবি করা হয়, একইভাবে গত ৭ নভেম্বর ঢাকার কেরানীগঞ্জের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে জাতীয় পার্টির ঢাকা জেলার এক কর্মী সমাবেশ এবং ১২ নভেম্বর ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি সভায় প্রথমে এনসিপি ও গণঅধিকার পরিষদ বাধা দেয়। পরে পুলিশ নিরাপত্তা নিশ্চিত করার পরিবর্তে সমাবেশ বন্ধ করে দেয়।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এর আগে গত ১১ অক্টোবর জাতীয় পার্টির নির্বাচনি কার্যক্রমের অংশ হিসেবে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ কর্মী সমাবেশ পুলিশ বিনা উসকানিতে পণ্ড করে দেয়। নিবন্ধিত সব রাজনৈতিক দলের জন্য জন্য লেভেল প্লেয়িং ফিল্ড ঠিক রাখার আহ্বাণ জাানন তিনি।



শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের রায়

শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের রায়

ad300