| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

গণভোটের বিরোধীতা করছে বিএনপি: জামায়াত নেতা হামিদুর

  • প্রকাশের সময় : 08-11-2025 | 08:11 PM
গণভোটের বিরোধীতা করছে বিএনপি: জামায়াত নেতা হামিদুর
ad728
জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি তুলেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে এই প্রস্তাবের বিরোধিতা করছে বিএনপি বলে মন্তব্য করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আজাদ । শনিবার (৮ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে এক সংলাপে অংশ নিয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আজাদ বলেন, গণভোট নিয়ে আলোচনায় বসতে তারা প্রস্তুত, কিন্তু বিএনপি এতে আগ্রহ দেখাচ্ছে না।

আজাদ বলেন, আমরা বিএনপি মহাসচিবের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছিলাম। তারা জানিয়েছে, আমাদের সঙ্গে আলোচনায় বসবে না। আমরা যেকোনো সময় আলোচনা করতে রাজি আছি। প্রয়োজনে অন্যান্য রাজনৈতিক দলগুলোকেও আলোচনায় বসতে উদ্বুদ্ধ করবো।

তিনি আরও বলেন, জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে, কিন্তু কীভাবে তা বাস্তবায়িত হবে সেটি এখনো নির্ধারিত হয়নি। জাতীয় ঐকমত্য কমিশন যখন সরকারের কাছে সুপারিশ দেয়, তখনই সেখানে বিরোধ তৈরি হয়।

গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংলাপ ও জনমত প্রকাশ—দুটোকেই গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, ডেমোক্রেসিতে আলোচনা এবং রাজপথে ভয়েস রেইস করা—এই দুটোই চলে। আমরা তো কোনো ভায়োলেন্স করছি না।

জাতীয় নির্বাচনের দিন গণভোট আয়োজনের প্রস্তাবের বিরোধিতা জানিয়ে আজাদ বলেন, জাতীয় নির্বাচনে মানুষের ফোকাস থাকে দল ও প্রার্থীকে ঘিরে। আমাদের দেশে ভোটকেন্দ্র দখলের প্রবণতা আছে। একই দিনে দুটি ভোট দিতে গেলে সময় ব্যবস্থাপনা হবে না, ভোট কাস্টিং কমে যাবে। পরে আবার বলা হবে, জনগণ জুলাই চার্টারের পক্ষে রায় দেয়নি।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদী আমলের প্রশাসন এখনো রয়ে গেছে। জনগণের আস্থা পুনরুদ্ধার হয়নি। তাই আগে গণভোট হলে জনগণের আস্থা তৈরি হবে, তারপর জাতীয় নির্বাচন আরও গ্রহণযোগ্য হবে।



সর্বশেষ সংবাদ
যেকোনো সময় আ.লীগের কার্যক্রম সচল করা হতে পারে: প্রধান উপদে

যেকোনো সময় আ.লীগের কার্যক্রম সচল করা হতে পারে: প্রধান উপদে

ad300