| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

তারেকের গাড়ি-বাড়ি নেই, সম্পদ ১.৯৭ কোটি, ৭৭টি মামলা ছিল

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে ৭৭টি মামলা ছিল, তার সব গুলো থেকে তিনি মুক্ত হয়েছেন। তবে তার নিজস্ব কোন বাড়ি বা গাড়ি নেই। তার কাছে প্রায় ১ কোটি ৯৭ লাখ টাকার সম্পদ আছে। সম্প্রতি ত্রয়োদশ নির্বাচন উপলক্ষে ইসিতে দেয়া হলফনামায় এ তথ্য জানিয়েছেন তিনি।

  • প্রকাশের সময় : 02-01-2026 | 12:44 AM
তারেকের গাড়ি-বাড়ি নেই, সম্পদ ১.৯৭ কোটি, ৭৭টি মামলা ছিল তারেক রহমানের দেয়া হলফনামায় এসব তথ্য জানা গেছে
ad728


নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে ৭৭টি মামলা ছিল, তার সব গুলো থেকে তিনি মুক্ত হয়েছেন। তবে তার নিজস্ব কোন বাড়ি বা গাড়ি নেই। তার কাছে প্রায় ১ কোটি ৯৭ লাখ টাকার সম্পদ আছে। সম্প্রতি ত্রয়োদশ নির্বাচন উপলক্ষে ইসিতে দেয়া হলফনামায় এ তথ্য জানিয়েছেন তিনি।
যুক্তরাজ্যে দেড় দশক নির্বাসিত জীবন কাটিয়ে গত বৃহস্পতিবার দেশে ফেরা বিএনপি নেতা এও জানিয়েছেন, এ পর্যন্ত তার বিরুদ্ধে ৭৭টি মামলা ছিল, যার সবগুলো থেকে অব্যাহতি পেয়েছেন। আয়কর বিবরণীতে ২০২৪-২০২৫ অর্থবছরে পৌনে ৭ লাখ টাকা আয়ের তথ্য দিয়েছেন তারেক রহমান।
৫৭ বছর বয়সি এ রাজনীতিক বগুড়া ছাড়াও ঢাকা-১৭ আসনে (গুলশান-বনানী) মনোনয়নপত্র জমা দিয়েছেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় হলফনামায় প্রার্থীর ১০ ধরনের তথ্য দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। এসব তথ্য প্রচারের বিধান রয়েছে নির্বাচনি আইনে।

হলফনামা অনুযায়ী, তারেক রহমানের নামে বর্তমানে কোনো ফৌজদারি মামলা নেই। ২০০৪ সাল থেকে দায়ের হওয়া ৭৭টি মামলা থেকে ধাপে ধাপে অব্যাহতি পেয়েছেন।

শেয়ার/সঞ্চয়পত্র/বন্ড/ব্যাংক আমানত থেকে তারেক রহমানের আয় দেখানো হয়েছে ৬ লাখ ৭৬ হাজার ৩৫৩ টাকা। নগদ অর্থ ও ব্যাংকে জমা রয়েছে ৩১ লাখ ৫৮ হাজার ৪২৮ টাকা, স্ত্রীর নামের ৬৬ লাখ ৫৪ হাজার ৭৪৭ টাকা রয়েছে।
বিএনপির নেতার এফডিআর রয়েছে ৯০ লাখ ২৪ হাজার ৩০৭ টাকার; আর স্ত্রীর এফডিআর রয়েছে ৩৫ লাখ টাকার।

হলফনামা অনুযায়ী, তারেক রহমানের নিজের, স্ত্রীর বা নির্ভরশীল কারো কোনো দায়, কোনো সরকারি পাওনা ও ঋণ নেই।

আয়কর বিবরণী অনুযায়ী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সম্পদ আছে ১ কোটি ৯৬ লাখ ৮০ হাজার ১৮৫ টাকা। সবশেষ অর্থবছরে তার আয়ের পরিমাণ ৬ লাখ ৭৬ হাজার ৩৫৩ টাকা, যার আয়কর দিয়েছেন এক লাখ ১ হাজার ৪৫৩ টাকা।

আর চিকিৎসক স্ত্রী জুবাইদা রহমানের সম্পদ রয়েছে ১ কোটি ৫ লাখ ৩০ হাজার ১৯১ টাকা। সবশেষ অর্থবছরে তার আয়ের পরিমাণ ৩৫ লাখ ৬০ হাজার ৯২৫ টাকা, যার আয়কর দিয়েছেন ৫ লাখ ৫৭ হাজার ৭১৩ টাকা।

কোন বছরে কয়টি মামলায় অব্যাহতি

বিএনপি নেতা তারেক রহমান তার বিরুদ্ধে হওয়া ৭৭ মামলার সব ক’টিই থেকে অব্যাহতি পেয়েছেন। বেশির ভাগ মামলা দায়ের হয় ২০০৪, ২০০৭ ও ২০১৪ ও ২০১৫ সালে।

এর মধ্যে ২০০৭ সালের মার্চের জরুরি ক্ষমতা বিধিমালায় একটি মামলা খারিজ ও বেকসুর খালাস হয় ২০০৯ সালের ১৬ এপ্রিল।

সবচেয়ে বেশি ৪২টি মামলায় খালাস পেয়েছেন রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে।

বাকিগুলোর মধ্যে ২০১৪ সালে একটি, ২০১৫ সালে তিনটি, ২০১৬ সালে আটটি, ২০১৭ সালে ছয়টি, ২০১৮ সালে চারটি, ২০১৯ সালে পাঁচটি, ২০২০ সালে একটি, ২০২১ সালে একটি এবং ২০২২ সালে পাঁচটিতে খালাস পান তারেক রহমান।

একনজরে তারেক রহমানের হলফনামা

# তারেক রহমানের বাবা জিয়াউর রহমান, মা বেগম খালেদা জিয়া, স্ত্রী জুবাইদা রহমান, কন্যা জায়মা জারনাজ রহমান।

# শিক্ষাগত যোগ্যতা: উচ্চ মাধ্যমিক।

# পেশা: রাজনীতিক।

# বর্তমান ঠিকানা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের গুলশান অ্যাভেনিউয়ের এন ই-ডি-৩/বি নম্বর বাসা। জন্ম ১৯৬৮ সালের ২০ নভেম্বর। (তবে আয়কর বিবরণীতে তার জন্ম তারিখ ২০ নভেম্বর ১৯৬৭ সাল দেখানো হয়েছে)

# আয়ের উৎস: শেয়ার/সঞ্চয়পত্র/বন্ড/ব্যাংকের আমানত, পরিমাণ ৬ লাখ ৭৬ হাজার ৩৫৩ টাকা।

# অস্থাবর সম্পদ: নগদ/ব্যাংকের জমা ৩১ লাখ ৫৮ হাজার ৪২৮ টাকা; স্ত্রীর নামে জমা ৬৬ লাখ ৫৪ হাজার ৭৪৭ টাকা। শেয়ার ৫ লাখ টাকার, কোম্পানির শেয়ার ৪৫ লাখ টাকা এবং কোম্পানির ১৮ লাখ ৫০ হাজার টাকার। নিজের সঞ্চয়পত্র আমানত ২০ হাজার টাকা, এফডিআর ৯০ লাখ ২৪ হাজার ৩০৭ টাকা; স্ত্রীর সঞ্চয়ী আমানত ২০ হাজার টাকা, এফডিআর ৩৫ লাখ টাকা। অর্জনকালীন স্বর্ণ দুই হাজার ৯৫০ টাকার (অধিগ্রহণকালে মূল্য) এবং এক লাখ ৭৯ হাজার ৫০০ টাকার আসবাব।

# স্থাবর সম্পদ রয়েছে অর্জনকালীন ৩ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের ২.০১ একর ও ১.৪ শতাংশ জমি; নিজের নামে ২.৯ শতাংশ জমি দেখিয়েছেন। যৌথ মালিকানায় ১১১.২৫ শতাংশ জমি ও ৮০০ বর্গফুট দোতলা ভবন রয়েছে।

হলফনামায় অসত্য তথ্য দিয়ে পার পাওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন ইসি কর্মকর্তারা। নির্বাচিত হওয়ার পরও যদি অসত্য তথ্য ধরা পড়ে, তাহলে ভোটের পরও ব্যবস্থা নিতে পারবে ইসি।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী হতে আড়াই সহস্রাধিক মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে অর্ধশত দলের তরফে প্রার্থী হতে চান দুই সহস্রাধিক, বাকিরা স্বতন্ত্র প্রার্থী। বিএনপির প্রার্থী রয়েছে ৩৩১ জন। বাছাই, আপিল ও নিষ্পত্তি শেষে প্রার্থিতা চূড়ান্ত হবে ২০ জানুয়ারি; পরদিন তাদের প্রতীক দেবেন রিটার্নিং কর্মকর্তা।
১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদের সঙ্গে জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে গণভোটও হবে।



মোটরসাইকেলে এসে ঢাকার চার জায়গায় ৭ ককটেল বিস্ফোরণ: আতঙ্ক

মোটরসাইকেলে এসে ঢাকার চার জায়গায় ৭ ককটেল বিস্ফোরণ: আতঙ্ক

ad300