| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

কেন থালাপতি বিজয় হতে পারলেন না সাকিব-মাশরাফিরা

  • প্রকাশের সময় : 26-08-2025 | 06:48 AM
কেন থালাপতি বিজয় হতে পারলেন না সাকিব-মাশরাফিরা সাকিব আল হাসান, থালাপতি বিজয় এবং মাশরাফি বিন মুর্তজা। ছবি: সংগৃহীত
ad728

বাংলাদেশ ক্রিকেটের দুই সুপারস্টার মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসান। মাঠে তাদের অর্জন কিংবদন্তি হয়ে আছে। সারাদেশে এমনকি বিদেশেও তাদের অসংখ্য ভক্ত। তবে মাঠের গণ্ডি পেরিয়ে তারা যখন রাজনীতিতে পা রাখেন, তখন সমালোচনার ঝড় ওঠে। একই কথা প্রযোজ্য চিত্রনায়ক ফেরদৌস আহমেদের বেলায়ও।


সমালোচনার মূল কারণ, তারা ক্ষমতাসীন আওয়ামী লীগের ছায়াতলে গিয়ে দাঁড়িয়েছিলেন। জনগণ বিচ্যুত নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য হয়েছিলেন। যে দলটি দীর্ঘদিন ধরে দেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের কু-শাসনের বিরুদ্ধে প্রতিবাদী না হয়ে নিজেরাই তার অংশ হয়েছিলেন। ফলে তিনজনই আজ বিতর্কিত। হয়েছেন মামলারও আসামিও।

যখন রাজনীতিতে নাম লিখিয়ে ভারতের দক্ষিণাঞ্চল কাঁপাচ্ছেন সুপারস্টার অভিনেতা থালাপতি বিজয় তখন এই তিন তারকাসহ আরও অনেকেই বাংলাদেশি নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। সোশ্যাল মিডিয়ায় তাদের নিয়ে চলছে চুলচেড়া বিশ্লেষণ। কেন সুযোগ থাকলেও তারা থালাপতি বিজয় হতে পারেননি, জনতার নায়ক হয়ে মুক্তির স্বপ্ন দেখাতে পারেননি- উঠছে সেই প্রশ্নও। আর তার জবাবে অনেকে দাবি করছেন, বিজয়ের সঙ্গে বাংলাদেশি তারকাদের পার্থক্যটা মূলত মেরুদণ্ডে। প্রতিবাদী মানসিকতায়।

মুক্তির দূত হতে পারতেন মাশরাফিরা

বাংলাদেশের মতো ক্রিকেটপ্রেমী দেশে মাশরাফি ও সাকিব চাইলে নিজেদের জনপ্রিয়তা ও ক্যারিশমা কাজে লাগিয়ে স্বাধীন রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করতে পারতেন। দল গঠন করে জনআকাঙ্ক্ষার রাজনীতি করতে পারতেন। এতে তারা শুধু খেলোয়াড় নন, সত্যিকার অর্থেই জননেতা হয়ে উঠতে পারতেন। কিন্তু তারা তা করলেন না। তারা বেছে নিলেন ক্ষমতার ছায়া, যা তাদের নৈতিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করেছে।

থালাপতি বিজয়ের পথচলা

এদিকে দক্ষিণ ভারতের তামিল সিনেমার সুপারস্টার থালাপতি বিজয় ভিন্ন উদাহরণ হয়ে উঠেছেন। দীর্ঘদিন চলচ্চিত্রের জনপ্রিয়তা ও জনভালোবাসা নিজের পুঁজি হিসেবে কাজে লাগিয়ে তিনি ‘তামিলাগা ভেত্রি কাজহাগাম’ নামে নতুন রাজনৈতিক দল গঠন করেছেন। শুধু তাই নয়, তিনি প্রকাশ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপিকে ফ্যাসিস্ট বলে আখ্যায়িত করেছেন। জনগণের অধিকার ও সামাজিক ন্যায়বিচারের প্রশ্নে তিনি শাসকদলের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস দেখিয়েছেন।

পার্থক্য মেরুদণ্ডে

সোশ্যাল মিডিয়ায় অনেকেই তুলনা করছেন যে মাশরাফি ও সাকিবের সঙ্গে থালাপতি বিজয়ের। সবাই তারকা হলেও পার্থক্যটা কোথায়? অনেকে বলছেন, পার্থক্য মেরুদণ্ডে। বিজয় রাজনৈতিক ক্ষমতার সুবিধা নিতে দলে যোগ দেননি, বরং দমন-নীতি ও ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধের ডাক দিয়েছেন। অন্যদিকে মাশরাফি ও সাকিব নিজেরা নায়ক হয়েও শাসকের দোসর হয়েছেন।

জনগণের আক্ষেপ

জনগণের আক্ষেপ এখানেই, ক্রিকেট ও শোবিজের মাঠে যারা কোটি হৃদয়ে আলো জ্বেলেছেন তারা রাজনৈতিক মঞ্চে গিয়ে কেন সেই আলো নিভিয়ে দিলেন? কেন তারা স্বাধীন কণ্ঠস্বর হয়ে উঠতে পারলেন না? সুযোগ তো তাদের হাতের মুঠোয় ছিল। কিন্তু সঠিক সময়ে সাহস ও সিদ্ধান্তটা তারা দেখাতে পারলেন না। তাই থালাপতি বিজয় যখন জনতার প্রত্যাশার প্রতীক হয়ে উঠেছেন দক্ষিণ ভারতে তখন বাংলাদেশে মাশরাফি-সাকিব ও ফেরদৌসরা ইতিহাসে কেবলই ক্ষমতার লোভী হয়ে রইলেন।