| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

ভেন্যু পরিবর্তন ইস্যুতে বাংলাদেশকে নিয়ে ইতিবাচক আইসিসি

ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলঅদেশ যাবে না, এই মর্মে আইসিসিকে ইমেইল পাঠিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরইমধ্যে আইসিসির কাছ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পেয়েছে তারা। আজ বুধবার (৭ জানুয়ারী) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বোর্ড।

  • প্রকাশের সময় : 08-01-2026 | 02:06 AM
ভেন্যু পরিবর্তন ইস্যুতে বাংলাদেশকে নিয়ে ইতিবাচক আইসিসি বিসিবির পক্ষ থেকে আইসিসিকে ভারতে খেলতে যাওয়ার বিষয়ে উদ্বেগ জানিয়ে ইমেইল করা হয়
ad728
        
নিজস্ব প্রতিবেদক: ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলঅদেশ যাবে না, এই মর্মে আইসিসিকে ইমেইল পাঠিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরইমধ্যে আইসিসির কাছ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পেয়েছে তারা। আজ বুধবার (৭ জানুয়ারী) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বোর্ড।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন বৈশ্বিক এই টুর্নামেন্টে ভারতের মাটিতে বাংলাদেশ জাতীয় দলের নিরাপত্তা ও সার্বিক সুরক্ষা নিয়ে বিসিবির পক্ষ থেকে যে উদ্বেগ জানানো হয়েছিল, সে বিষয়ে আইসিসি ইতিবাচক অবস্থান নিয়েছে। একই সঙ্গে, প্রয়োজনে বাংলাদেশের ম্যাচ ভেন্যু পরিবর্তনের সম্ভাবনা নিয়েও আইসিসির সঙ্গে আলোচনা হয়েছে বলে উল্লেখ করা হয়।

বিসিবির বিবৃতিতে বলা হয়েছে, ‘আইসিসি বাংলাদেশ দলের পূর্ণ ও নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।’
পাশাপাশি জানানো হয়, টুর্নামেন্টের নিরাপত্তা পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে বিসিবির দেওয়া মতামত ও সুপারিশগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়ার আশ্বাস দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। বিসিবির বলেছে, আইসিসির সঙ্গে এই যোগাযোগের মাধ্যমে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে বোর্ডের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরা সম্ভব হয়েছে।

পরিস্থিতি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নির্ধারণে আইসিসির সঙ্গে সমন্বয় অব্যাহত থাকবে বলেও বিসিসির পক্ষ থেকে আশ্বস্থ করা হয়েছে।



সর্বশেষ সংবাদ
রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ad300