| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

আগামী জাতীয় নির্বাচন হতে যাচ্ছে মাইলফলক: সিইসি

আগামী জাতীয় নির্বাচন হতে যাচ্ছে আমাদের জন্য একটি মাইলফলক বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, একদিকে সারা বিশ্ব তাকিয়ে আছে, অন্যদিকে আমাদের সমগ্র দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে, তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য। তিনি বলেন, আমাদের তরুণ সমাজ, বিশেষত যারা প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে, তাদের আগ্রহ আমাদের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক।

  • প্রকাশের সময় : 10-11-2025 | 03:47 AM
আগামী জাতীয় নির্বাচন হতে যাচ্ছে মাইলফলক: সিইসি
ad728

নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় নির্বাচন হতে যাচ্ছে আমাদের জন্য একটি মাইলফলক বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, একদিকে সারা বিশ্ব তাকিয়ে আছে, অন্যদিকে আমাদের সমগ্র দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে, তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য।  

তিনি বলেন, আমাদের তরুণ সমাজ, বিশেষত যারা প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে, তাদের আগ্রহ আমাদের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক।

রবিবার (৯ নভেম্বর) নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের ফেসবুক পেজে প্রকাশিত ভিডিও বার্তায় ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের প্রত্যাশা’ বিষয়টি তুলে ধরেন সিইসি নাসির উদ্দিনসহ চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব।

সিইসি বলেন, আপনার ভোট আপনার শক্তি। নিজের ভোটাধিকার প্রয়োগ করুন এবং অন্যদেরও ভোট প্রয়োগে উৎসাহিত করুন। 

ভিডিও বার্তায় কমিশনের জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, নির্বাচনকালীন সময় মিথ্যা তথ্যের কারণে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বাধাগ্রস্ত হয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হতে পারে। আমাদের সবার দায়িত্ব উড়ো কোনো খবর অন্ধভাবে বিশ্বাস করে যেন বিভ্রান্ত না হই। সত্যিকারের নির্ভরযোগ্য উৎস থেকে খবর সংগ্রহ করতে হবে। প্রয়োজনে সরাসরি ইসি অফিসে বা উপযুক্ত কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে।

নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমদ ভিডিও বার্তায় বলেন, আমাদের নির্বাচন প্রক্রিয়া অবশ্যই জেন্ডারবান্ধব হতে হবে। দেশের নাগরিক সে পুরুষ হোক, মহিলা হোক ভোট প্রদান করা প্রত্যেক নাগরিকের অধিকার। কাউকে অধিকার বঞ্চিত করার অধিকার আমাদের কারো নেই। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা দেশের সব জনসাধারণের সর্বাধিক ভোট তারা যাতে দিতে পারেন, সেই বিষয়টা নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ। আমরা নির্বাচন কমিশন এ লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার ভিডিও বার্তায় বলেন, বাংলাদেশের প্রতিটি নাগরিকের প্রত্যাশা একটা ভালো নির্বাচন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যেক প্রার্থী, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান আপনারা নির্বাচনের আচরণবিধি এবং নির্বাচন সংশ্লিষ্ট আইন ও বিধি-বিধান কঠোরভাবে মেনে চলবেন।    

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ ভিডিও বার্তায় বলেন, প্রবাসে বসবাসরত প্রিয় বাংলাদেশি ভাই ও বোনেরা, প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী প্রথমবারের মতো প্রবাস থেকে আপনাদের ভোট নিশ্চিতকল্পে ইসি একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে। আমি আশা করি, আপনাদের সবার সহযোগিতায় এই উদ্যোগ সফল হবে।



নির্বাচন নিয়ে বহির্বিশ্বের চাপ নেই: পররাষ্ট্র উপদেষ্টা

নির্বাচন নিয়ে বহির্বিশ্বের চাপ নেই: পররাষ্ট্র উপদেষ্টা

ad300