| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

ছেলে তো রাজনীতি করে না,কেন পুড়িয়ে মারল: মায়ের প্রশ্ন

  • প্রকাশের সময় : 11-11-2025 | 09:03 PM
ছেলে তো রাজনীতি করে না,কেন পুড়িয়ে মারল:  মায়ের প্রশ্ন পুড়ে মৃত বাস চালক জুলহাসের বাড়িতে কান্নার রোল
ad728

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ফুলবাড়িয়ায় দাঁড়িয়ে থাকা বাসে অগ্নিসংযোগের পর দগ্ধ হয়ে চালক জুলহাস মিয়ার মা বলেছেন, আমার ছেলে তো কোনো রাজনীতির সঙ্গে জড়িত না। তাহলে কী কারণে তাকে বাসে আগুন দিয়ে পুড়িয়ে মারা হল?। জুলহাসকে হারিয়ে পাগলপ্রায় তার পরিবারের সদস্যরা। বারবার মূর্ছা যাচ্ছেন মা সাজেদা বেগম। তাদের সান্ত্বনা দিতে এসে কাঁদছেন প্রতিবেশীরাও। তিনি পরিবারের একমাত্র উপার্জক্ষম ব্যক্তি ছিলেন। তার মৃত্যুতে পরিবারটি অসহায় অবস্থার মধ্যে পড়েছে।

জুলহাস (৪০) উপজেলার কৈয়ারচালা গ্রামের মো. সাজু মিয়ার ছেলে। জুলহাস দীর্ঘদিন যাবত বাস চালিয়ে আসছেন।

বাসটি গভীর রাতে ঢাকা থেকে গিয়ে ফুলবাড়িয়ার ভালুকজান বাজারে পেট্রোল পাম্পে অবস্থান নেয়। সেখানেই ভোর রাতে মাস্ক পরা তিন যুবক এসে পাম্পে দাঁড়িয়ে থাকা বাসটিতে পেট্রোল ঢেলে আগুন দেয় বলে পুলিশ জানিয়েছে।

এর মধ্যেই জুলহাসের মা সাজেদা বেগম বলছিলেন, আমার ছেলে পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষ। তার তিন লাখ টাকা দেনা আছে। সে মাসে ১৫ হাজার টাকার কিস্তি চালায়। ছেলেকে বিয়ে করিয়েছি দেড় বছর আগে। সন্তান হওয়ার আগেই আমার ছেলেকে পুড়িয়ে মারা হয়েছে।
জুলহাসের স্ত্রী জাকিয়া আক্তার বলেন, আমার স্বামীকে যারা মেরেছে, তাদের ফাঁসি চাই।
জুলহাসের বোন ময়না বেগম বলেন, আমার ভাই সেই ছোট থেকে বাস চালায়। সে সপ্তাহে একবার করে বাড়িতে আসত। আবার চলে যেত। ভাই বাসেই থাকত। আমার ছেলেমেয়ে, মা, আমি তার উপার্জনের চলতাম। এখন আমরা কিভাবে চলব, কে আমাদের দেখবে? আমাদের দাবি সরকার যেন আমাদের পরিবারের দায়িত্ব নেয়। সরকার দায়িত্ব না নিলে আমরা না খেয়ে মারা যাব।
ফুলবাড়িয়া থানার ওসি মো. রুকনুজ্জামান বলেন, সন্ধ্যায় এসআই আব্দুল আলিম অজ্ঞাতদের আসামি করে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
ভোরে মাস্ক পরে তিন যুবক এসে বাসটিতে আগুন দেয় বলে পুলিশ জানিয়েছে।

সকালে ঘটনাস্থল পরিদর্শনে এসে সিসিটিভি ভিডিও এবং প্রত্যক্ষদর্শীদের বরাতে জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম সাংবাদিকদের এ তথ্য দেন।

পুলিশ সুপার বলেন, বাসটি রাতে ঢাকা থেকে আসে। ঘটনার সময় বাসটিতে যাত্রী শাহিদ ইসলাম বাদশা (২০) এবং তার মা মোছা. শারমিন সুলতানা রুমকি (৪৫) অবস্থান করছিলেন। রাত বেশি হয়ে যাওয়ার কারণে তারা বাড়ি যেতে পারেননি। ভোরে বাড়ি ফেরার আশায় বাসের ভেতরেই অবস্থান করছিলেন তিনি।

এ সময় মাস্ক পরিহিত তিন যুবক এসে আলম এশিয়া পরিবহনের বাসটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়। বিষয়টি টের পেয়ে বাসের গ্লাস ভেঙে বাদশা এবং তার মা রুমকি বেরিয়ে আসেন। এ সময় পড়ে গিয়ে রুমকি মাথায় আঘাত পান। তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

চালক জুলহাস ঘুমিয়ে থাকায় বাসের ভেতরে আটকা পড়ে দগ্ধ হয়ে সেখানেই মারা যান বলে জানান পুলিশ সুপার। তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতার উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নাশকতাকারীদের ছাড় দেওয়া হবে না। সিসিটিভি ক্যামেরার ভিডিও বিশ্লেষণ করে নাশকতাকারীদের চিহ্নিত ও গ্রেপ্তারের কাজ চলছে।
স্থানীয়রা বলেন, আগুন দেখে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তারা এসে আগুন নিয়ন্ত্রণে নেয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফুলবাড়িয়া স্টেশনের অতিরিক্ত পরিদর্শক ইয়াসিন ইকবার বলেন, বাসে তল্লাশি চালিয়ে সিটে পড়ে থাকা দগ্ধ একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।




সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

ad300