| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

মৎস্য অধিদপ্তরকে আরও উদ্যোগ নিতে হবে : ফরিদা আখতার

  • প্রকাশের সময় : 10-12-2025 | 09:00 PM
মৎস্য অধিদপ্তরকে আরও উদ্যোগ নিতে হবে : ফরিদা আখতার হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ‘টার্মিনাল ওয়ার্কশপ কমিউনিটি-বেইজড ক্লাইমেট রিসাইলিয়েন্ট ফিসারিসেস অ্যান্ড এগ্রিকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে ফরিদা আখতার
ad728

নিজস্ব প্রতিবেদক: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রেখে মৎস্য অধিদপ্তরকে আরও টেকসই উদ্যোগ গ্রহণ করতে হবে। ব্রাজিলসহ আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ভবিষ্যতে বাংলাদেশ আরও সক্রিয় ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

বুধবার (১০ ডিসেম্বর) হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত ‘টার্মিনাল ওয়ার্কশপ কমিউনিটি-বেইজড ক্লাইমেট রিসাইলিয়েন্ট ফিসারিসেস অ্যান্ড এগ্রিকালচার ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

উপদেষ্টা বলেন, কোনো প্রকল্পের শেষ দিন থাকতেই পারে, কিন্তু কাজের শেষ নেই। প্রকল্পের লক্ষ্য অর্জন, মূল্যায়ন ও পরবর্তী ধাপ নির্ধারণ এসবই প্রকৃত সফলতার মাপকাঠি।

জলবায়ু পরিবর্তন একটি চলমান সংকট উল্লেখ করে উপদেষ্টা বলেন, এর প্রভাব দিন দিন বাড়ছে। ধনী দেশগুলো জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে কার্যকর পদক্ষেপ নিতে না পারায় কার্বন নিঃসরণ কমছে না। ফলে, শুধু অ্যাডাপটেশন (অভিযোজন) নয়, মিটিগেশন (প্রতিরোধমূলক ব্যবস্থা) শক্তিশালীভাবে চালিয়ে যেতে হবে।

দক্ষিণাঞ্চলের দুর্যোগপ্রবণ এলাকার করুণ বাস্তবতা তুলে ধরে মৎস্য উপদেষ্টা বলেন, বাংলাদেশের মানুষ নিজেদের শক্তি, হাসি ও অদম্য প্রাণশক্তির মাধ্যমে স্বভাবগতভাবে জলবায়ু-সহনশীল জাতি হিসেবে নিজেদের প্রমাণ করেছে।

উপদেষ্টা বলেন, সুনামগঞ্জ, হবিগঞ্জ, বাগেরহাটসহ উপকূলীয় এলাকায় জলবায়ু সহনশীল মৎস্য খাতে সম্প্রসারণ জরুরি। বাগদা-গলদা ওয়াইল্ড বৈচিত্র সংরক্ষণ ও জীবিকা শক্তিশালীকরণ একসঙ্গে চলতে হবে। তিনি স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি-টেকসই ফলাফল নিশ্চিতের জন্য ইমপ্যাক্ট স্টাডি করার ওপর গুরুত্বরোপ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ভ্যালেন্টাইন আচাঞ্জো। কর্মশালায় সভাপতিত্ব করেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুর রউফ।



হাদির জানাজায় থাকছে বডি ওর্ন ক্যামেরাসহ কঠোর নিরাপত্তা

হাদির জানাজায় থাকছে বডি ওর্ন ক্যামেরাসহ কঠোর নিরাপত্তা

ad300