| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর ঘুরে দাঁড়ানোর মতো অবস্থায় আসেনি: টিআইবি

  • প্রকাশের সময় : 22-12-2025 | 02:54 AM
পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর ঘুরে দাঁড়ানোর মতো অবস্থায় আসেনি: টিআইবি ট্রেনিং অন ইলেকশন রিপোর্টিং অ্যান্ড সেফটি অফ দা জার্নালিস্ট' শীর্ষক কর্মশালায় ড. ইফতেখারুজ্জামান
ad728

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বাস্তবতায় এখনো পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর ঘুরে দাঁড়ানোর মতো অবস্থা তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জান। 
রবিবার (২১ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)আয়োজিত এক কর্মশালায় সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জান এসব বলেন। 

তিনি বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার পরিবেশ আমরা তৈরি করতে পারিনি। অনেক সময় মাঠ পর্যায়ে আইন প্রয়োগের ক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থা ব্যর্থতার পরিচয় দেয়। এই ব্যর্থতার দায় আমাদের সকলেরই। আওয়ামী লীগ সরকারের পতনের পর বর্তমানে পুলিশসহ যে আইন-শৃঙ্খলা বাহিনী আছে তাদের নৈতিক ও পেশাগতভাবে ঘুরে দাঁড়ানোর মত অবস্থা এখনো তৈরি হয়নি। এ কারণে আমরা তাদের কাছ থেকে এখনো সর্বোচ্চ পেশাদারিত্ব আশা করতে পারি না। 

'ট্রেনিং অন ইলেকশন রিপোর্টিং অ্যান্ড সেফটি অফ দা জার্নালিস্ট' শীর্ষক কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিআইজি তাপতুন  নাসরিন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলী।

ইফতেখারুজ্জামান বলেন, নির্বাচনের সময় সাংবাদিকদের দায়িত্ব পালনকালে তাদের নিরাপত্তা দেওয়াসহ অনেকগুলো জটিল ইস্যু আছে যে ব্যাপারে আমরা নির্বাচন কমিশনকে কনভিন্স করতে পারিনি, এ ব্যাপারে আমাদের আবার নির্বাচন কমিশনের কাছে যেতে হবে। বিশেষ করে ভোটকেন্দ্রে যাদের ক্ষমতা ও কর্তৃত্ব বেশি, যারা নিজেদের নির্বাচনের ফলাফলে বিজয়ী ধরে রেখেছেন সাংবাদিকদের সুষ্ঠু দায়িত্ব পালনে তাদের বাধা দেওয়ার প্রবণতা বেশি। আমাদের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হয়েছে এটা ভাবার কোনই সুযোগ নেই। গত ৫ আগস্ট থেকে আমরা সেটা দেখছি। সব মিলিয়ে আমাদের কাজ মসৃণ হয়ে গেছে এটা ভাবারও সুযোগ নেই। পুলিশ বাহিনীর এখনো ঘুরে দাঁড়ানোর সুযোগ না হলেও আশা করবো তারা দলীয়ভাবে প্রভাবিত হবেন না। আমরা আশা করবো নির্বাচনকালীন সময় তারা সঠিকভাবেই তাদের পেশাগত দায়িত্ব পালন করবেন।
অনুষ্ঠানে নির্বাচন কমিশন বিটের-আরএফইডির সদস্যরাও উপস্থিত ছিলেন।