| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

ফয়সালকে সীমান্তপারের অভিযোগে গ্রেপ্তার দুজন রিমান্ডে

  • প্রকাশের সময় : 18-12-2025 | 06:14 PM
ফয়সালকে সীমান্তপারের অভিযোগে গ্রেপ্তার দুজন রিমান্ডে ভারতে পাররের অভিযোগে গ্রেপ্তার দুজনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত
ad728


নিজস্ব প্রতিবেদক: শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে অবৈধ পথে ভারতে পালিয়ে যেতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার দুজনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এই আসামিরা হলেন সিবিয়ন দিউ ও সঞ্জয় চিসিম।

ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশীতা ইসলামের আদালত আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) তাদের রিমান্ড মঞ্জুর করেন।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য প্রচার চালাচ্ছিলেন। গত শুক্রবার দুপুরে মতিঝিল এলাকায় প্রচার শেষে ফেরার পথে পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে মোটরসাইকেল থেকে তাঁকে গুলি করে দুর্বৃত্তরা।

তদন্তসংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্যমতে, ওই দিন মোটরসাইকেলের পেছন থেকে ওসমান হাদিকে গুলি করেছিলেন ফয়সাল করিম মাসুদ। এরপর তিনি ওই মোটরসাইকেলে করে আগারগাঁওয়ে বোনের বাসায় যান। সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে বের হন। মোটরসাইকেলচালক আলমগীর শেখ তার সঙ্গে ছিলেন। দুজন ওই রাতেই সড়কপথে ময়মনসিংহ হয়ে সীমান্ত পার হয়ে ভারতে চলে যান।

সীমান্ত পার হয়ে তাদের ভারতে প্রবেশে সহযোগিতার অভিযোগে সিবিয়ন দিউ ও সঞ্জয় চিসিমকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহষ্পতিবার দুপুরে তাদের ঢাকার আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির মতিঝিল জোনাল টিমের পরিদর্শক ফয়সাল আহম্মেদ তাদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরা হয়। শুনানি শেষে বিচারক জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে ঢাকা মহানগরের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জানিয়েছেন।

দুজনকে রিমান্ড নেওয়া আবেদনে পুলিশের পক্ষ থেকে বলা হয়, এই আসামিরা মামলার এজাহারনামীয় আসামি (ফয়সাল) ও তার সহযোগী অজ্ঞাতনামা আসামিদের অবৈধ পথে ভারতে পালাতে সহায়তা করেছেন বলে সাক্ষ্যপ্রমাণ ও প্রযুক্তির সহযোগিতায় তথ্য পাওয়া যাচ্ছে। সিবিয়ন দিউ হালুয়াঘাট ও ধোবাউরা উপজেলার সাবেক আওয়ামী লীগের সংসদ সদস্য জুয়েল আড়েংয়ের ভাগনে। তিনি আগে থেকেই হালুয়াঘাট, ধোবাউরা ও শেরপুর এলাকায় অবৈধ পথে লোকজন ও মালামাল পারাপারের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে আসছেন। আসামিদের জিজ্ঞাসাবাদ করে এজাহারনামীয় ও অজ্ঞাতনামা আসামিরা কাদের পরিকল্পনা ও পরামর্শে সীমান্ত পার করে দিয়েছেন, তা জানা প্রয়োজন। এ ছাড়া ওসমান হাদির ওপর হামলার পরিকল্পনাকারী ও জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করা, হত্যাচেষ্টায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার, ঘটনার পূর্বপরিকল্পনাকারী, অর্থদাতা ও মদদদাতাদের চিহ্নিত করা প্রয়োজন। সে জন্য তাঁদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।



বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

ad300