| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত

বৈরী আবহাওয়া ও চলমান বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার এইচএসসি ও সমমানের (মাদ্রাসা ও কারিগরি বোর্ডসহ) সব পরীক্ষা আগামী ১৬ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে।

  • প্রকাশের সময় : 12-07-2026 | 01:09 AM
বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত বন্যা-পরিস্থিতির-কারণে-চট্টগ্রাম-বোর্ডের-এইচএসসি-পরীক্ষা-১৬-জুলাই-পর্যন্ত-স্থগিত
ad728
শনিবার (১১ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসকদের (ডিসি) সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উপদেষ্টা মাহদী আমিন জানান, বন্যা পরিস্থিতির সার্বিক অবস্থা বিবেচনা করে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে পরীক্ষার্থী ও অভিভাবকদের নিরাপত্তা নিশ্চিত করা যায়।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। দুর্গত মানুষের সহায়তায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে এবং সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি দলীয় নেতাকর্মীদেরও ত্রাণ কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

যেসব জেলায় পরীক্ষা স্থগিত

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন পাঁচটি জেলায় এই সিদ্ধান্ত কার্যকর হবে—

চট্টগ্রাম
কক্সবাজার
রাঙামাটি
বান্দরবান
খাগড়াছড়ি

এছাড়া এই সিদ্ধান্ত আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) এবং ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার্থীদের ক্ষেত্রেও প্রযোজ্য।

অন্যান্য বোর্ডে পরীক্ষা যথারীতি

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের অন্যান্য সব শিক্ষা বোর্ডে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে।

স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরবর্তীতে ঘোষণা করা হবে বলে জানিয়েছে শিক্ষা কর্তৃপক্ষ।

উল্লেখ্য, কয়েক দিনের টানা ভারী বর্ষণ ও বন্যার কারণে চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এর আগেও একই কারণে ৮ জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়েছিল। পরিস্থিতির অবনতি হওয়ায় এবার ১৬ জুলাই পর্যন্ত সব পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



হাদি হত্যার প্রতিবাদে সাইন্সল্যাব মোড় অবরোধ, যান চলাচল বন্ধ

হাদি হত্যার প্রতিবাদে সাইন্সল্যাব মোড় অবরোধ, যান চলাচল বন্ধ

ad300