| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

মাধবপুরে ১ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

  • প্রকাশের সময় : 20-12-2025 | 08:27 PM
মাধবপুরে ১ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
ad728
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে উপজেলার মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চৌকস দল অভিযান চালিয়ে মনতলা এলাকার বহরা ইউনিয়নের দুর্লভপুর সোনাই নদীর ব্রিজের ওপর থেকে খুরশিদ আলম (৫০) নামের এই ব্যক্তিকে আটক করে। অভিযানের সময় তার কাছে থাকা ১ হাজার পিস ইয়াবা  উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক ফেরদৌস আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। সন্দেহভাজন হিসেবে তাকে তল্লাশি করলে তার কাছে থাকা একটি ব্যাগ থেকে ইয়াবাগুলো উদ্ধার হয়।

আটক খুরশিদ আলম মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের বাসিন্দা।তার পিতার নাম মন্নু মিয়া। স্থানীয়ভাবে তিনি দীর্ঘদিন ধরে মাদক কারবারের সঙ্গে জড়িত ছিলেন বলেও প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।

মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তুফা আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত ইয়াবাসহ আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।