| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

ইন্ডিয়ান আইডল’ খ্যাত গায়ক প্রশান্ত মারা গেছেন

  • প্রকাশের সময় : 11-01-2026 | 06:12 PM
ইন্ডিয়ান আইডল’ খ্যাত গায়ক প্রশান্ত মারা গেছেন
ad728
ইন্ডিয়ান আইডল সিজন-৩ এর মুকুটজয়ী জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা প্রশান্ত তামাং মারা গেছেন। রবিবার (১১ জানুয়ারি) সকালে দিল্লির একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৪৩ বছর। গায়কের মৃত্যুতে সঙ্গীত অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, গতকাল রাতে হঠাৎ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন এই শিল্পী। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে রবিবার (১১ জানুয়ারি ) সকাল ৯টার দিকে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। তার এমন আকস্মিক মৃত্যুতে দার্জিলিং ও ভারতের সংগীত অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার ও ঘনিষ্ঠরা জানিয়েছেন, অরুণাচল প্রদেশে একটি সংগীত অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন প্রশান্ত। সেখান থেকে দিল্লিতে ফেরার পরপরই এই মর্মান্তিক ঘটনা ঘটে। স্বজনদের দাবি, তার বড় কোনো শারীরিক অসুস্থতা ছিল না। সুস্থ মানুষটির এভাবে চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না সহকর্মী ও ভক্তরা।

দার্জিলিংয়ের সন্তান প্রশান্ত তামাংয়ের জীবন ছিল সিনেমার গল্পের মতোই। একসময় তিনি কলকাতা পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। ২০০৭ সালে নিজের প্রতিভার জোরে জিতে নেন ভারতের তুমুল জনপ্রিয় রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল’। রাতারাতি পরিচিতি পান দেশজুড়ে। এরপর গান ও অভিনয় উভয় মাধ্যমেই রেখেছেন প্রতিভার স্বাক্ষর।

অভিনয়েও কুড়িয়েছিলেন প্রশংসা শুধু গান নয়, অভিনয়ের জগতেও প্রশান্ত ছিলেন সফল। ২০২৪ সালে সাড়া জাগানো ওয়েব সিরিজ ‘পাতাললোক’-এ খল চরিত্রে অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছিলেন তিনি। কাজের প্রয়োজনে মুম্বই বা দিল্লির ব্যস্ততায় থাকলেও নাড়ির টানে ফিরে যেতেন পাহাড়ি শহর দার্জিলিংয়ে। সেখানেই স্ত্রী ও কন্যাসন্তানকে নিয়ে সুখের সংসার ছিল তার।






দুর্নীতির সমস্যা চিরতরে দূর করতে হবে: নাহিদ ইসলাম

দুর্নীতির সমস্যা চিরতরে দূর করতে হবে: নাহিদ ইসলাম

ad300