| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

মনোনয়নপত্র : ৬৪৫ আপিল আবেদন, কাল শনিবার শুনানি শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল নির্বাচন কমিশনে আাবেদনের সময় শেষ হয়েছে। পাঁচ দিন আবেদন শেষে আজ শুক্রবার (৯ জানুয়ারী) সব মিলিয়ে ৬৪৫ টি আপিল জমা পড়েছে। আগামীকাল শনিবার (১০ জানুয়ারী) থেকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানি শুরু করবে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার-সিইসি এএমএম নাসির উদ্দিন ও চার নির্বাচন কমিশনার শুনানি নিয়ে এসব আপিল নিষ্পত্তি করবেন।

  • প্রকাশের সময় : 10-01-2026 | 04:39 AM
মনোনয়নপত্র : ৬৪৫ আপিল আবেদন, কাল শনিবার শুনানি শুরু আজ শেষ দিন শুক্রবার (৯ জানুয়ারী) সব মিলিয়ে ৬৪৫টি আপিল জমা পড়েছে
ad728


নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল নির্বাচন কমিশনে আাবেদনের সময় শেষ হয়েছে। পাঁচ দিন আবেদন শেষে আজ শুক্রবার (৯ জানুয়ারী) সব মিলিয়ে ৬৪৫ টি আপিল জমা পড়েছে।

আগামীকাল শনিবার (১০ জানুয়ারী) থেকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানি শুরু করবে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার-সিইসি এএমএম নাসির উদ্দিন ও চার নির্বাচন কমিশনার শুনানি নিয়ে এসব আপিল নিষ্পত্তি করবেন।

এসময় নির্বাচন কমিশন-ইসি সচিব আখতার আহমেদ ও আইন শাখার কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

ইসির আইন শাখার কর্মকর্তা আরিফুর রহমান বলেন, আপিল শুনানি হবে নির্বাচন ভবনের মিলনায়তনে, প্রথম দিন অন্তত ৭০টি আপিল আবেদনের ওপর শুনানির কথা রয়েছে। ১৮ জানুয়ারি পর্যন্ত আপিল শুনানি চলবে।

প্রতিটি আবেদনের বিপরীতে শুনানির সময় আপিলকারীসহ সর্বোচ্চ তিনজনের বেশি কক্ষে প্রবেশ না করতে অনুরোধ জানিয়েছেন তিনি।


ত্রয়োদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র ও দলীয় প্রার্থী হতে আড়াই হাজারেরও বেশি মনোনয়নপত্র জমা পড়ে। ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই করে ৭২৩ জনের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং অফিসাররা। তাতে এখন পর্যন্ত বৈধ প্রার্থী ১ হাজার ৮৪২ জন।

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন শুরু হয়েছে সোমবার থেকে। প্রথম দিন ৪২টি, দ্বিতীয় দিন মঙ্গলবার ১২২টি, তৃতীয় দিন বুধবার ১৩১টি, বৃহস্পতিবার চতুর্থ দিনে ১৭৪টি এবং শেষদিনে অন্তত ১৭৬ টি আপিল জমা পড়েছে।

এ নিয়ে পাঁচ দিনে মোট ৬৪৫টি আপিল আবেদন হয়েছে।

এর মধ্যে প্রার্থিতা ফিরে পেতে আবেদনই বেশ, ডজন খানেক আবেদন হয়েছে বৈধ প্রার্থীর মনোনয়নত্র বাতিল চেয়ে।

রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন যারা করছেন, তারা ‘ইনসাফ পাবেন’ বলে আশ্বস্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার-সিইসি নাসির উদ্দিন।

আপিল আবেদনের বুথ পরিদর্শনে এসে গতকাল বৃহস্পতিবার সিইসি বলেছেন, আমরা ইনসাফে বিশ্বাসী; আমরা ইনসাফ করবো। শুনানির পরে দেখবেন আইন, বিধিবিধান অনুযায়ী যা হবে, আমরা সে ধরনের সিদ্ধান্ত দেব। আইন সবার জন্য সমান, সবাই মানতে বাধ্য।

তফসিল অনুযায়ী, নির্বাচন কমিশন ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত শুনানি করে এসব আপিল নিষ্পত্তি করবে। এরপর প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। সেদিনই জানা যাবে এবার ভোটে কতজন প্রার্থী লড়াইয়ে থাকছেন।রিটার্নিং অফিসার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি।

নির্বাচনি প্রচার শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ভোট হবে ১২ ফেব্রুয়ারি। সে দিন জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রশ্নে গণভোটও হবে।