| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

সম্মানের সঙ্গে আমরা আলাদা হতে চাই:তাহসান খান

  • প্রকাশের সময় : 11-01-2026 | 06:26 PM
সম্মানের সঙ্গে আমরা আলাদা হতে চাই:তাহসান খান
ad728
গত বছরের শুরুতে দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান। আর এ বছরের শুরুতে দিলেন দুঃসংবাদ। বিচ্ছেদের পথে হাঁটছেন বলে জানালেন এই গায়ক।

এ বিষয়ে তাহসান বলেন, ব্যক্তিগত বিষয় নিয়ে জনসম্মুখে কথা বলা বিরক্তিকর। তাই সম্মানের সঙ্গে আমরা আলাদা হতে চাই বিধায় কোনো কারণ আমি জনসম্মুখে বলতে চাই না। তিনি আরও জানান, গত ৬ মাস ধরে রোজা আহমেদ ও তিনি আলাদা থাকছেন।

সংসার ভেঙে যাচ্ছে- এই বিষয়ে গতকাল শনিবার (১০ জানুয়ারি ) গায়ক নিজেই খবরটি প্রকাশ করেন। কয়েক মাস ধরে, অর্থাৎ জুলাইয়ের শেষ থেকে আমরা আলাদা আছি। সঠিক সময় এলে বিস্তারিত জানানো হবে। ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চাইনি, তবে বিবাহবার্ষিকী নিয়ে ভুয়া খবর দেখায় বলতে হচ্ছে যে আমরা এখন একসাথে নেই।

উল্লেখ্য, ২০১৫ সালের শুরুর দিকে মেকআপন আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার কথা জানান তাহসান। মাত্র চার মাসের পরিচয়ে তারা বিয়ে করেছিলেন। এবার এল বিচ্ছেদের খবর।

এর আগে, ২০০৬ সালের ৭ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলা। তাদের সংসারে এক কন্যাসন্তান রয়েছে। আর ২০১৭ সালের ৪ অক্টোবর বিচ্ছেদের ঘোষণা দেন এই দম্পতি। 



যেখানে মায়ের পথচলা থেমেছে, চেষ্টা করবো সেই পথযাত্রাকে এগিয়ে

যেখানে মায়ের পথচলা থেমেছে, চেষ্টা করবো সেই পথযাত্রাকে এগিয়ে

ad300