| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে 'এভিয়েশন হাব' করার অঙ্গীকার বিএনপির

  • প্রকাশের সময় : 06-02-2026 | 04:23 PM
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে 'এভিয়েশন হাব' করার অঙ্গীকার বিএনপির
ad728
আগামী ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম প্রধান ‘এভিয়েশন হাব’ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি। 

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) নির্বাচনী ইশতেহার ঘোষণাকালে দলটির চেয়ারম্যান তারেক রহমান আকাশপথের উন্নয়নে ‘জাতীয় এয়ার কানেকটিভিটি গ্রিড’ তৈরিসহ একগুচ্ছ বৈপ্লবিক পরিকল্পনার কথা তুলে ধরেন।

রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বিএনপির নির্বাচনী ইশতেহারে দেশের বিমান পরিবহন খাতকে আধুনিক ও লাভজনক করার বিশেষ রোডম্যাপ ঘোষণা করা হয়েছে।

দেশের অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনে জেলা ও বিভাগীয় শহরগুলোতে ছোট বিমানবন্দর এবং এয়ারস্ট্রিপ নিৰ্মাণ করা হবে। এর মূল লক্ষ্য হলো সারা দেশকে একটি সমন্বিত আকাশপথের নেটওয়ার্কে যুক্ত করা।

আন্তর্জাতিক গেটওয়ে ও লজিস্টিক প্ল্যাটফর্ম:

• ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরকে পূর্ণাঙ্গ যাত্রী ও লজিস্টিক হাবে রূপান্তর করা হবে।

• কক্সবাজার, যশোর, রাজশাহী ও সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক গেটওয়ে হিসেবে গড়ে তোলা হবে।

• পণ্য পরিবহনে গতি আনতে চালু হবে 'জাতীয় লজিস্টিক ডিজিটাল প্ল্যাটফর্ম'।

বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধ এবং সম্মানজনক সেবা নিশ্চিত করার অঙ্গীকার করেছে দলটি। এছাড়া টিকিট কালোবাজারি ও জালিয়াতি রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় পতাকাবাহী ‘বিমান বাংলাদেশ এয়ারলাইন্স’-এর পরিচালন কাঠামো সংস্কার করে একে একটি লাভজনক ও বৈশ্বিক প্রতিযোগিতামূলক সংস্থায় রূপান্তর করা হবে।

বেসরকারি এয়ারলাইনসগুলোকে নীতিগত সহায়তা প্রদানের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সুযোগ করে দেওয়া হবে। পাশাপাশি এভিয়েশন বিশ্ববিদ্যালয়গুলোর আধুনিকায়ন এবং এই খাতে দক্ষ জনবল তৈরির মাধ্যমে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

বিএনপির এই পরিকল্পনায় বিমানবন্দরগুলোতে নবায়নযোগ্য শক্তির ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে পরিবেশবান্ধব উন্নয়নকেও গুরুত্ব দেওয়া হয়েছে।




সর্বশেষ সংবাদ