| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

ইরানে ইসরায়েলের ভয়াবহ হামলা: তেহরানজুড়ে বিস্ফোরণ

ইরানের রাজধানী তেহরানে একাধিক শক্তিশালী বিস্ফোরণ ঘটিয়ে ‘প্রি-অ্যাম্পটিভ’ বা আগাম হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে এই যৌথ সামরিক অভিযান পরিচালনা করা হয়। হামলার পর তেহরানের আকাশজুড়ে ধোঁয়া দেখা গেছে এবং পরিস্থিতি মোকাবিলায় ইসরায়েলজুড়ে স্থায়ী জরুরি অবস্থা জারি করা হয়েছে। অন্যদিকে, নিরাপত্তার স্বার্থে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

  • প্রকাশের সময় : 28-02-2026 | 07:42 PM
ইরানে ইসরায়েলের ভয়াবহ হামলা: তেহরানজুড়ে বিস্ফোরণ
ad728
ইরানের রাজধানী তেহরানে একাধিক শক্তিশালী বিস্ফোরণ ঘটিয়ে ‘প্রি-অ্যাম্পটিভ’ বা আগাম হামলা চালিয়েছে ইসরায়েল। 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে এই যৌথ সামরিক অভিযান পরিচালনা করা হয়। হামলার পর তেহরানের আকাশজুড়ে ধোঁয়া দেখা গেছে এবং পরিস্থিতি মোকাবিলায় ইসরায়েলজুড়ে স্থায়ী জরুরি অবস্থা জারি করা হয়েছে। অন্যদিকে, নিরাপত্তার স্বার্থে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

শনিবার ভোরে তেহরানের কেন্দ্রস্থলসহ উত্তর ও পূর্বাঞ্চলের বিভিন্ন সামরিক ও কৌশলগত লক্ষ্যবস্তুতে আঘাত হানে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র। ইরানের সংবাদমাধ্যম ফারস ও তাসনিম জানিয়েছে, ইউনিভার্সিটি স্ট্রিট, জামহুরি এলাকা এবং খামেনির কার্যালয়ের আশপাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এই হামলাকে ‘ইসরায়েল রাষ্ট্রের জন্য হুমকি নির্মূলের পদক্ষেপ’ হিসেবে অভিহিত করেছেন। সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সমন্বয় ও যৌথ পরিকল্পনার মাধ্যমেই এই বড় ধরনের অভিযান চালানো হয়েছে।

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা যুক্তরাষ্ট্রের দুটি বিমানবাহী রণতরী এবং কয়েকশ যুদ্ধবিমানের সহায়তায় এই হামলা পরিচালিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার গুঞ্জনের মধ্যেই এই হামলা ভূ-রাজনীতিতে নতুন উত্তাপ ছড়িয়েছে। হামলার পরপরই ইসরায়েল ও ইরান উভয় দেশ তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। ইসরায়েলজুড়ে পাল্টাহামলার আশঙ্কায় সাইরেন বাজছে এবং নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

রয়টার্সের তথ্যমতে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বর্তমানে তেহরানে নেই, তাকে আগেই সুরক্ষামূলক স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এই হামলার ফলে মধ্যপ্রাচ্যে একটি পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে, যা বিশ্ব অর্থনীতি ও তেলের বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।




সর্বশেষ সংবাদ
একীভূত হলো পাঁচ ব্যাংক : দায়িত্ব নিলেন প্রশাসকরা

একীভূত হলো পাঁচ ব্যাংক : দায়িত্ব নিলেন প্রশাসকরা

ad300