| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

লক্ষ্মীপুরে ত্রিমুখী রাজনৈতিক সংঘর্ষ, আহত ৫

  • প্রকাশের সময় : 18-12-2025 | 07:00 PM
লক্ষ্মীপুরে ত্রিমুখী রাজনৈতিক সংঘর্ষ, আহত ৫
ad728
লক্ষ্মীপুরে রামগঞ্জ উপজেলায় স্টার নিউজের প্রোগ্রামে ইসলামি আন্দোলনের প্রার্থী জাকির হোসেন পাটওয়ারীকে প্রশ্ন করায় ইসলামি আন্দোলন ও বিএনপিসহ জামায়াতের  মধ্যে ত্রিমুখী সংঘর্ষরে  ঘটনা ঘটেছে । এই ঘটনায় উভয়পক্ষের ৫ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে রামগঞ্জ সরকারি কলেজ মাঠে স্টার নিউজের প্রোগ্রাম চলাকালীন এই ঘটনা ঘটে। পরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে জাতীয় সংসদ নির্বাচনে প্রাথীদের নিয়ে স্টার নিউজের প্রোগ্রাম চলছিল। এসময় ইসলামি আন্দোলনের প্রার্থী জাকির হোসেন পাটওয়ারীকে প্রশ্ন করায় ক্ষুব্ধ হয়ে উঠে দলটির সমর্থকরা।

এনিয়ে বিএনপি, জামায়াত ও ইসলামি আন্দোলনের সমর্থকদের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ৫ জন আহত হয়। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় একে অপরকে দায়ী করছেন উভয় প্রার্থীর লোকজন। এই বিষয়ে কোন কথা বলতে রাজি হননি প্রার্থীরা।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফিরোজ উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে কেউ এখনো থানায় কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



সব নাগরিকের দায়িত্ব গণভোটে হ্যাঁ ভোট দেওয়া:আলী রিয়াজ

সব নাগরিকের দায়িত্ব গণভোটে হ্যাঁ ভোট দেওয়া:আলী রিয়াজ

ad300