| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

মাইকেল জ্যাকসনের এস্টেটের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

  • প্রকাশের সময় : 01-03-2026 | 04:36 PM
মাইকেল জ্যাকসনের এস্টেটের বিরুদ্ধে গুরুতর অভিযোগ
ad728
মৃত্যুর দেড় দশক পেরিয়ে গেলেও পপ সম্রাট মাইকেল জ্যাকসনকে নিয়ে আইনি জটিলতা ও বিতর্ক থামছে না। সম্প্রতি তার এস্টেটের বিরুদ্ধে যৌন হয়রানি ও গুরুতর অসদাচরণের অভিযোগ এনে মামলা করেছেন দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত কাসিও পরিবারের সদস্যরা। এই মামলাটি বিনোদন জগতে নতুন করে তোলপাড় সৃষ্টি করেছে।

তাদের দাবি, শৈশব থেকে শুরু করে পরবর্তী কয়েক বছর বিভিন্ন দেশে ভ্রমণের সময় তারা জ্যাকসনের এস্টেটে অপ্রীতিকর পরিস্থিতির শিকার হয়েছিলেন। যদিও এই অভিযোগগুলো নিয়ে শুরু থেকেই তীব্র আইনি লড়াই ও বিতর্কের সৃষ্টি হয়েছে। 

মামলার নথিতে কাসিও ভাই-বোনেরা দাবি করেছেন, সুইজারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে ভ্রমণের সময় তারা যৌন নির্যাতনের শিকার হন। এমনকি অভিনেত্রী এলিজাবেথ টেলর এবং সংগীতশিল্পী এলটন জনের বাসভবনেও এমন ঘটনা ঘটেছে বলে তারা উল্লেখ করেছেন। 

তারা আরও দাবি করেন, ২০১৯ সালে ‘লিভিং নেভারল্যান্ড’ প্রামাণ্যচিত্রটি দেখার পর তারা জ্যাকসন এস্টেটে যোগাযোগ করেন এবং ৫ বছর মেয়াদী একটি আর্থিক সমঝোতায় পৌঁছান। তবে বর্তমানে সেই সমঝোতা বাতিল করে তারা উচ্চতর ক্ষতিপূরণ দাবি করে নতুন এই মামলাটি দায়ের করেছেন।

মাইকেল জ্যাকসনের এস্টেটের পক্ষ থেকে এই অভিযোগগুলো কঠোরভাবে প্রত্যাখ্যান করা হয়েছে। জ্যাকসন এস্টেটের আইনজীবী মার্টি সিঙ্গার এই মামলাটিকে ‘অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা’ হিসেবে অভিহিত করেছেন।

তিনি জানান, পরিবারটি গত ২৫ বছরেরও বেশি সময় ধরে মাইকেল জ্যাকসনের পক্ষে জোরালোভাবে অবস্থান নিয়ে আসছিল, অনুচিত আচরণের অভিযোগ থেকে তাকে নির্দোষ বলে দাবি করছিল। কিন্তু সাম্প্রতিক এ মামলাটি আদালতে দাখিল করা হয়েছে মূলত অনুকূল বিচারিক ক্ষেত্র খুঁজে বের করার উদ্দেশ্যে, যাতে মাইকেল জ্যাকসনের এস্টেট ও সংশ্লিষ্ট কোম্পানিগুলোর কাছ থেকে শত শত মিলিয়ন ডলার আদায় করা যায়।

আইনজীবীদের দাবি, বাদীদের আগের দেওয়া বক্তব্য এবং বর্তমান অভিযোগের মধ্যে বড় ধরণের পার্থক্য রয়েছে।

যুক্তরাষ্ট্রের নিউ জার্সির কাসিও পরিবারের সঙ্গে মাইকেল জ্যাকসনের সম্পর্ক ছিল অত্যন্ত নিবিড় ও পারিবারিক। ডমিনিক ও কনি কাসিও দম্পতির সন্তানদের জ্যাকসন নিজের ছোট ভাই-বোনের মতোই স্নেহ করতেন। দীর্ঘ সময় এই পরিবারটি পপ সম্রাটের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু হিসেবে পরিচিত থাকলেও সাম্প্রতিক এই মামলার জেরে সেই পুরনো ও গভীর সম্পর্কে ফাটল স্পষ্ট হলো; যা বিনোদন দুনিয়ায় এখন অন্যতম আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। 

উল্লেখ্য, বর্ণাঢ্য ক্যারিয়ারে মাইকেল জ্যাকসনের বিরুদ্ধে এর আগেও অনেক অভিযোগ আনা হলেও আজ পর্যন্ত কোনো আদালতে তা প্রমাণিত হয়নি।



ঢাকায় ৫.৭ মাত্রার ভূমিকম্প, দেয়াল ধসে নিহত ৪

ঢাকায় ৫.৭ মাত্রার ভূমিকম্প, দেয়াল ধসে নিহত ৪

ad300