রাজধানী ঢাকায় ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে পুরান ঢাকার বংশালের কশাইটুলিতে ভবনের দেয়াল ধ্বসে ৩ পথাচারী নিহত হয়েছে। এছাড়া নারয়ণগঞ্জের রুপগঞ্জে দেয়াল ধসে একজন নিহত ও একজন আহতের খবর পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।
শুক্রবার (১১ নভেম্বর) সকাল ১০ টা ৩৮ মিনিটে এ ভূমিকম্প আঘাতহানে। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭। এটি মধ্যম মাত্রার ভূমিকম্প।
এদিকে, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিস) বলছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল ৫ দশমিক ৫। ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদী।
ভূমিকম্পের সময় ঢাকার বিভিন্ন এলাকায় অনেকেই আতঙ্কে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।
রাজধানী কালাচাঁদপুরের বাসিন্দা আফরোজা খানম লাকি বলেন, ‘আমাদের বাসা ৭ তলায়। ভূমিকম্পের সঙ্গে সঙ্গে পুরো ভবন দুলতে থাকে। জোরে জোরে শব্দ হতে থাকে। বাসার জিনিসপত্র এলোমেলো হয়ে যায়। আমরা দৌড়ে নিচে যাওয়া শুরু করলাম, কিছু সময়ের মধ্যে থেমে যায়।’
পুরান ঢাকার লক্ষ্মীবাজার এলাকার বাসিন্দা সুশান্ত দাস বলেন, ‘জুরি কাজে বাসার নিচে যাই। হঠাৎ খেয়াল করি ভূমিকম্প হচ্ছে। এ সময় বৈদ্যুতিক খুঁটি জোরে জোরে ঝাঁকি দিচ্ছিল। মনে হচ্ছিল এখনই তার ছিঁড়ে পড়ে যাবে। বাসার সবাই নিচে নেমে আসে। অনেককে চিৎকারও করতে শোনা যায়।’
অন্যদিকে পার্শ্ববর্তী দেশ ভারতেও এই ভূমিকম্প অনুভূত হয়। এনডিটিভির খবরে বলা হয়েছে, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাসহ আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়।