| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

পুঁজিবাজারে দরপতন: সূচক কমলো, লেনদেনে ভাটা

  • প্রকাশের সময় : 26-11-2025 | 03:56 PM
পুঁজিবাজারে দরপতন: সূচক কমলো, লেনদেনে ভাটা
ad728
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৬ নভেম্বর) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ শেয়ার ও ইউনিটের দরপতন হয়েছে। ফলে এক্সচেঞ্জটির সবগুলো মূল্যসূচক কমার পাশাপাশি লেনদেনেও ভাটা পড়েছে। ডিএসইএক্স সূচক ৮ পয়েন্ট কমে ৫ হাজার ১০ পয়েন্টে নেমে এসেছে। এছাড়া, একদিনের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ১০৮ কোটি ৫১ লাখ টাকা।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইতে এদিন মোট ৩৮৫টি শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ১৫৭টির, কমেছে ১৭৪টির এবং অপরিবর্তিত ছিল ৫৪টির দর।

অধিকাংশ সিকিউরিটিজের দরপতন হওয়ায় সার্বিক মূল্যসূচক ডিএসইএক্স ৮ পয়েন্ট কমেছে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) ৫ পয়েন্ট কমে ১ হাজার ৫১ পয়েন্টে এবং বাছাইকৃত ৩০টি ভালো শেয়ারের সূচক (ডিএস ৩০) ৬ পয়েন্ট কমে ১ হাজার ৯২৭ পয়েন্টে অবস্থান নিয়েছে।

লেনদেনের চিত্রেও পতন দেখা দিয়েছে। ডিএসইতে আজ মোট ৫২৭ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের ৬৩৬ কোটি ৩৮ লাখ টাকার লেনদেনের তুলনায় ১০৮ কোটি ৫১ লাখ টাকা কম।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৩ পয়েন্ট কমে ১৪ হাজার ১২ পয়েন্টে নেমেছে। এক্সচেঞ্জটিতে আজ ১৭৯টি শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ৮২টির, কমেছে ৭৯টির এবং অপরিবর্তিত ছিল ১৮টির। সিএসইতে আজ মোট ২৮ কোটি ৭০ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে, যা আগের দিনের ২১ কোটি ৯১ লাখ টাকার লেনদেনের চেয়ে বেশি।