| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

দোলাইপাড়সহ রাজধানীতে ৫ বাসে আগুন

  • প্রকাশের সময় : 12-11-2025 | 08:17 PM
দোলাইপাড়সহ রাজধানীতে ৫ বাসে আগুন দোলাইপাড়ে মাওয়া এক্সপ্রেসওয়ের মুখে সড়কে একটি বাস আগুনে পুড়েছে
ad728


রাজধানীর দোলাইপাড়ে মাওয়া এক্সপ্রেসওয়ের মুখে সড়কে একটি বাসে আগুন দিয়েছে দুবৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় ওই বাসে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তা নিয়ন্ত্রণে আনেন। এ নিয়ে আজ সকাল থেকে রাজধানীতে ৫ টি বাসে আগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। এছাড়া দেশের বিভিন্ন স্থানে আরো কয়েকটি স্থানে অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে।

মাওয়া এক্সপ্রেসওয়ের মুখে আগুনের ঘটনার বিষয়ে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রোজিনা আক্তার জানান, সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে বাসে আগুনের খবর পেয়ে সেখানে দুটো ইউনিট গিয়েছে।

এ ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, দোলাইপাড় ইয়ানজিন রেস্তোঁরার সামনে এক্সপ্রেসওয়ের লেনে বাসটি আগুনে জ্বলছে। ভিডিওতে বলতে শোনা যায়, বাসটিতে অগ্নিসংযোগ করা হয়েছে। এ নিয়ে বুধবার রাজধানীতে ৫টি স্থানে বাসে  আগুন লাগার ঘটনা ঘটল।

এরমধ্যে মিরপুরে সনি সিনেমার সামনে শতাব্দী পরিবহন নামে একটি বাসে আগুন দেওয়া হয়। অপরদিকে কাকরাইলে রমনা থানার সামনে আগুনে পোড়ে পুলিশের একটি পিকআপ ভ্যান। আর উত্তরায় পুড়েছে একটি মাইক্রোবাস। সাভারেও আগুন দেয়া হয় যাত্রীবাহী বাসে। আগুনের এসব ঘটনায় এখন পর্যন্ত কারও হতাহতের খবর মেলেনি।



‘রুমিনসহ যেকোনো নারীর প্রতি স্লাটশেমিংয়ের বিরুদ্ধে আমার অবস্

‘রুমিনসহ যেকোনো নারীর প্রতি স্লাটশেমিংয়ের বিরুদ্ধে আমার অবস্

ad300