| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের আল্টিমেটাম, আমানতকারীদের ওপর জলকামান নিক্ষেপ

মুনাফা কর্তনের প্রতিবাদ ও পাওনা আদায়সহ তিন দফা দাবিতে বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা। বৃহস্পতিবার মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকের সামনে এই আন্দোলন চলাকালে পুলিশ ওয়াটারগান ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। দাবি আদায় না হলে আগামী ১২ মার্চ বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

  • প্রকাশের সময় : 05-03-2026 | 03:38 PM
বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের আল্টিমেটাম, আমানতকারীদের ওপর জলকামান নিক্ষেপ
ad728
মুনাফা কর্তনের প্রতিবাদ ও পাওনা আদায়সহ তিন দফা দাবিতে বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা। 

বৃহস্পতিবার মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকের সামনে এই আন্দোলন চলাকালে পুলিশ ওয়াটারগান ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। দাবি আদায় না হলে আগামী ১২ মার্চ বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

আন্দোলনকারী আমানতকারীদের প্রধান অভিযোগ, কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নরের সিদ্ধান্তে শরিয়াহভিত্তিক পাঁচটি ব্যাংকের গত দুই বছরের লভ্যাংশ কমিয়ে মাত্র ৪ শতাংশ নির্ধারণ করা হয়েছে, যা তারা 'অমানবিক' বলে দাবি করছেন। তারা জানান, গত দুই বছর ধরে মূলধন ও মুনাফা তুলতে না পেরে হাজার হাজার আমানতকারী চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন।

বিক্ষোভকারীরা তাদের তিন দফা দাবিতে বলেন, চুক্তি অনুযায়ী ২০২৪ ও ২০২৫ সালের পূর্ণ মুনাফাসহ আমানতের সব টাকা দ্রুত ফেরত দিতে হবে। এছাড়া অন্যান্য তফসিলি ব্যাংকের মতো লেনদেন স্বাভাবিক করা এবং মেয়াদোত্তীর্ণ এফডিআর ও ডিপিএসের টাকা সময়মতো পরিশোধের দাবি জানান তারা। পুলিশি বাধায় অবস্থান কর্মসূচি পণ্ড হলেও আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়েছেন যে, দাবি না মানলে আগামী ১২ মার্চ তারা কেন্দ্রীয় ব্যাংক ঘেরাও করবেন।




হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

ad300