| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

মুস্তাফিজ ইস্যুতে ‘নিউটনের সূত্রে’ জবাব দিচ্ছে সরকার: অর্থ উপদেষ্টা

  • প্রকাশের সময় : 06-01-2026 | 03:21 PM
মুস্তাফিজ ইস্যুতে ‘নিউটনের সূত্রে’ জবাব দিচ্ছে সরকার: অর্থ উপদেষ্টা
ad728
সাবেক আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ এবং ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তকে ‘যথাযথ’ ও ‘কড়া জবাব’ হিসেবে বর্ণনা করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি এই প্রতিক্রিয়াকে ‘নিউটনের তৃতীয় সূত্রের’ (প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে) সাথে তুলনা করেছেন। তবে এই ঘটনায় দুই দেশের বাণিজ্যিক বা অর্থনৈতিক সম্পর্কে কোনো প্রভাব পড়বে না বলে তিনি আশ্বস্ত করেন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। মুস্তাফিজের মতো তারকা ক্রিকেটারকে হঠাৎ বাদ দেওয়ার ভারতীয় সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেন, মুস্তাফিজ দয়া-দাক্ষিণ্যে আইপিএলে সুযোগ পাননি, তিনি বিশ্বের অন্যতম সেরা বোলার। তাকে এভাবে বাদ দেওয়াটা স্বাভাবিক বোধসম্পন্ন কাজ হয়নি।

সরকারের নেওয়া সাম্প্রতিক পদক্ষেপগুলো সম্পর্কে অর্থ উপদেষ্টা বলেন, বাংলাদেশ নিজে থেকে কিছু শুরু করেনি। কোনো ঘটনার প্রেক্ষিতেই এই প্রতিক্রিয়া (রিয়েকশন) দেখানো হয়েছে। কেউ যদি এমন অ্যাকশন শুরু করে, তবে তার একটি প্রতিক্রিয়া হবেই। আমাদের রেসপন্স ছিল অত্যন্ত দৃঢ় এবং সময়োপযোগী।

আইপিএল এবং বিশ্বকাপ নিয়ে চলমান এই টানাপোড়েন দুই দেশের আমদানি-রপ্তানি বা বাণিজ্যিক সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে কি না—এমন প্রশ্নে উপদেষ্টা জানান, সরকার অত্যন্ত যৌক্তিক ও পেশাদারভাবে অর্থনৈতিক সিদ্ধান্তগুলো নিচ্ছে, তাই কেনাকাটা বা বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে কোনো সমস্যার আশঙ্কা নেই। তিনি আরও যোগ করেন, আমরা চাই না কোনোভাবেই আমাদের রাজনৈতিক বা অর্থনৈতিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হোক। এটি একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি, যা উভয় দেশের জন্যই দুঃখজনক।

একই প্রসঙ্গে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, আমাদের খেলোয়াড়কে ডেকে নিয়ে আবার সরিয়ে দেওয়া হয়েছে। এর প্রতিবাদে আইপিএল সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত সঠিক। আমাদের এই জোরালো প্রতিবাদ ভারতীয় বোর্ডকেও (বিসিসিআই) ভাবতে বাধ্য করছে। তিনি আশা প্রকাশ করেন যে, শীঘ্রই উভয় পক্ষের মধ্যে শুভ বুদ্ধির উদয় হবে এবং খেলাধুলাসহ সকল বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিক হবে।





নতুন মন্ত্রিসভার জন্য প্রস্তুত ৩৭ বাসা ও ৫০ গাড়ি: গণপূর্ত উপ

নতুন মন্ত্রিসভার জন্য প্রস্তুত ৩৭ বাসা ও ৫০ গাড়ি: গণপূর্ত উপ

ad300