| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

রেমিট্যান্স প্রবাহ বাড়লো ২৪ দশমিক ৫ শতাংশ

  • প্রকাশের সময় : 24-11-2025 | 01:19 AM
রেমিট্যান্স প্রবাহ বাড়লো ২৪ দশমিক ৫ শতাংশ
ad728


নিজস্ব প্রতিবেদক : চলতি বছরের নভেম্বরে প্রবাসী আয়ের প্রবাহে শক্তিশালী গতি লক্ষ্য করা যাচ্ছে।রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২৪ দশমিক ৫ শতাংশ। কেন্দ্রীয় ব্যাংকের প্রাথমিক হিসাব অনুযায়ী, ২০ থেকে ২২ নভেম্বর মাত্র তিন দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১২৭ মিলিয়ন ডলার রেমিট্যান্স।

রবিবার (২৩ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী- ১ থেকে ২২ নভেম্বর পর্যন্ত প্রবাসী আয় দাঁড়িয়েছে ২ হাজার ১৩৫ মিলিয়ন ডলার, যা গত বছরের একই সময়ে (১-২২ নভেম্বর ২০২৪) প্রাপ্ত ১ হাজার ৭১৫ মিলিয়ন ডলারের তুলনায় প্রায় ২৪ দশমিক ৫ শতাংশ বেশি। মাসের মাঝামাঝি সময়েই এ ধরনের প্রবৃদ্ধি চলতি অর্থবছরের রেমিট্যান্স পরিস্থিতিকে ইতিবাচক করছে।
অর্থবছরের সামগ্রিক চিত্রেও একইধারা দেখা যাচ্ছে। চলতি বছরের জুলাই মাসের ১ থেকে ২২ তারিখ পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ১২ হাজার ২৮৪ মিলিয়ন ডলার। গত অর্থবছরের একই সময়ে (জুলাই ২০২৪-২২ নভেম্বর ২০২৪) এই অঙ্ক ছিল ১০ হাজার ৬৫৩ মিলিয়ন ডলার। অর্থাৎ চলতি ২০২৫-২৬ অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৫ দশমিক ৩ শতাংশ।
বিশ্লেষকদের মতে, বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে ব্যাংক ও মানি এক্সচেঞ্জগুলোর প্রণোদনা, হুন্ডি দমনে কঠোর নজরদারি এবং ডলারের তুলনায় টাকার মূল্যায়ন স্থিতিশীল হওয়া প্রবাসী আয়ে ইতিবাচক প্রভাব ফেলেছে। চলতি নভেম্বরের শেষ সপ্তাহে এই ধারা অব্যাহত থাকলে মাস শেষে রেমিট্যান্স প্রবাহ আরও ঊর্ধ্বমুখী হবে বলে তারা মনে করছেন।

রেমিট্যান্সের এই গতি বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও সামষ্টিক অর্থনীতির উপর চাপ কমাতে সহায়ক হবে বলেও অর্থনীতিবিদরা মূল্যায়ন করছেন। তবে তারা সতর্ক করে জানান, দীর্ঘমেয়াদি স্থিতি নিশ্চিত করতে প্রবাসী শ্রমবাজার সম্প্রসারণ, দক্ষ জনশক্তি রফতানি এবং ব্যাংকিং চ্যানেলে লেনদেন সুবিধা আরও সহজ করা প্রয়োজন।



সর্বশেষ সংবাদ
দেশ কোনদিকে যাবে জনগণ তা ১২ ফেব্রুয়ারি নির্ধারণ করবে: তারেক

দেশ কোনদিকে যাবে জনগণ তা ১২ ফেব্রুয়ারি নির্ধারণ করবে: তারেক

ad300