| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

অভিনয় ছেড়ে দ্বীনের পথে চলবেন চিত্রনায়িকা মৌ খান

  • প্রকাশের সময় : 06-12-2025 | 06:16 PM
অভিনয় ছেড়ে দ্বীনের পথে চলবেন চিত্রনায়িকা মৌ খান
ad728
অভিনয় ছেড়ে দ্বীনের পথে চলবেন বলে জানিয়েছেন চিত্রনায়িকা মৌ খান। হাতে থাকা সিনেমাগুলো শেষ হলেই অভিনয়কে বিদায় জানাবে বলে জানান তিনি। এখন বেছে নিয়েছেন দ্বীনের পথ। 

গতকাল (৫ ডিসেম্বর ) শুক্রবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এমনটাই জানান এই চিত্রনায়িকা।

তবে ২৪ ঘণ্টা পার না হতেই পোস্টটি নিজের টাইমলাইন থেকে ডিলিট করেন মৌ খান। কেন পোস্টটি সরানো হয়েছে, সে বিষয়ে কোনো ব্যাখা দেননি এই চিত্রনায়িকা।

ফেসবুকে মৌ খান লিখেছেন, আমার দীর্ঘ বছরের অভিনয়জীবনে আপনাদের ভালোবাসা, সমর্থন ও দোয়া আমি সবসময় গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখব। তবে ব্যক্তিগত সিদ্ধান্তের ভিত্তিতে আমি আর অভিনয় চালিয়ে যেতে চাই না।

তিনি আরও লিখেছেন, জীবনের বাকি পথ আমি আল্লাহর আদেশ অনুযায়ী, নামাজ-কুরআন ও দ্বীনের আলোকে চলতে চাই। রাসুল (সঃ)-এর সুন্নাহকে আঁকড়ে ধরেই আমার পরবর্তী জীবন গড়ে তুলতে চাই।

হাতে থাকা কাজ নিয়ে মৌ বলেন, যে কয়েকটি কাজ এখনো অসম্পূর্ণ রয়েছে, সেগুলো সম্মানিত পরিচালকদের প্রতি অনুরোধ- দয়া করে আপনারা নিজেরা সেগুলো সম্পন্ন করে নেবেন। আমার যতটুকু কাজ আছে তা আমি শেষ করে দেব। আমি আর অভিনয়জগতের সঙ্গে যুক্ত থাকতে চাই না। সামনে ইনশাআল্লাহ একটি হালাল জীবনযাপন ও ব্যবসার মাধ্যমে রিজিকের ব্যবস্থা করব।

সবশেষে এই অভিনেত্রী লিখেছেন, আপনাদের যে ভালোবাসা ও সঙ্গ আমি এতদিন পেয়েছি, তা চিরকাল আমার কাছে অমূল্য হয়ে থাকবে। আমাকে দোয়ায় রাখবেন যাতে আমি আল্লাহর পথে দৃঢ় থাকতে পারি।

উল্লেখ্য, ২০১৯ সালে অভিনেত্রী মৌ খানের প্রতিশোধের আগুন’র মাধ্যমে সিনেমায় অভিষেক ঘটে। এরপর বান্ধব অমানুষ হলো মানুষ সিনেমাতেও অভিনয় করেন তিনি। তবে সিনেমায় খুব একটা সাড়া ফেলতে পারেননি এই চিত্রনায়িকা।




স্থানীয় নির্বাচন দলীয় নয়, যোগ্যরাই অংশ নিতে পারবেন

স্থানীয় নির্বাচন দলীয় নয়, যোগ্যরাই অংশ নিতে পারবেন

ad300