| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

আড়াই ঘণ্টা চেষ্টায় লালবাগের আগুন নিয়ন্ত্রণে

প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর রাজধানীর লালবাগের প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার ব্রিগেড। তবে বেশ কয়েকটি বাড়ি ও কারখানা, দোকান পুড়ে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ বুধবার (১৭ ডিসেম্বর) বেলা দেড়টার দিকে এই আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আসে বিকেল চারটার দিকে। আগুনের সূত্রপাত একটি প্লাস্টিক কারখানায় হলেও তা ছড়িয়ে পড়েছে অত্যন্ত ঘিঞ্জি এলাকাটিকার আশপাশের কয়েকটি বাড়ি ও কারখানায়। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে যায়।

  • প্রকাশের সময় : 18-12-2025 | 01:44 AM
আড়াই ঘণ্টা চেষ্টায় লালবাগের আগুন নিয়ন্ত্রণে লালবাগের আগুন নিয়ন্ত্রণে
ad728


নিজস্ব প্রতিবেদক: প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর রাজধানীর লালবাগের প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার ব্রিগেড। তবে বেশ কয়েকটি বাড়ি ও কারখানা, দোকান পুড়ে গেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ বুধবার (১৭ ডিসেম্বর) বেলা দেড়টার দিকে এই আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আসে বিকেল চারটার দিকে। আগুনের সূত্রপাত একটি প্লাস্টিক কারখানায় হলেও তা ছড়িয়ে পড়েছে অত্যন্ত ঘিঞ্জি এলাকাটিকার আশপাশের কয়েকটি বাড়ি ও কারখানায়। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে যায়।

 প্রত্যক্ষদর্শীরা জানান, লালবাগের চেয়ারম্যানঘাটের কাছে একটি প্লাস্টিক কারখানায় প্রথম আগুন লাগে। এরপর তা ছড়িয়ে পড়ে আশপাশের নানা ভবনে। যে প্লাস্টিক কারখানা থেকে আগুনের সূত্রপাত, সেটি ছিল একটি টিনের ভবন। আশপাশেও টিনের ছোট ছোট কারখানা আছে। আছে ভবনও। এর মধ্যে প্লাস্টিক কারখানাটির পাশের আটতলা ভবনে আগুন লাগে।

এই আটতলা ভবনের দেখভাল করেন মাহফুজা আক্তার। পরিবারের সদস্যদের নিয়ে তিনিও এখানে থাকেন। মাহফুজা জানান, পরিবারের অন্য সদস্যরাও আগুন লাগার পর দ্রুত সেখান থেকে বের হয়ে আসতে পেরেছেন। ভবনটিতে ২৫টি পরিবারের বাস। সবাই বের হয়ে আসতে পেরেছে।

ফায়ার ব্রিগেডের একজন কর্মকর্তারা জানান, লালবাগের এই চেয়ারম্যান ঘাটের সরু একটি গলি ধরে আগুন লাগার এলাকাটিতে যেতে বেশ অসুবিধা হয়। এমন ঘিঞ্জি যে একটি রিকশা বড়জোর এ গলি দিয়ে ঢুকতে পারে। সেই গলি দিয়ে কোনোক্রমে ঢুকে প্রথমে দেখা যায়, পুরো এলাকায় ধোঁয়া। এ অবস্থায়ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর কাজ করেছে। প্লাস্টিকের কারখানা, আটতলা ভবন, একাধিক টিনের বাড়ি ও কারখানাও আগুনে পুড়ে গেছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম আজ বলেন, বেলা দেড়টার দিকে আগুন লাগার কথা জানা যায়। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট সেখানে যায়। পরে আরও ছয়টি যুক্ত হয়। মোট ১১টি ইউনিট সেখানে যায়। কোন ধরনের মানুষ, কোন বিবেকে এত ঘিঞ্জি এলাকায় এমন ভবন তৈরি করছে যে বলার মত নয়।
বেলা সাড়ে চারটার দিকে ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিন ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণে কমিটি করা হবে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

তিনি বলেন, এই এলাকার রাস্তা এতই সরু যে একজন মানুষকে হেঁটে যেতেও বেগ পেতে হয়। ফলে আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের অনেক চ্যালেঞ্জ ছিল। জীবনের ঝুঁকি নিয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের আগুন নির্বাপণের কাজ করতে হচ্ছে।

এই এলাকার মানুষ ভয়াবহ ঝুঁকি নিয়ে বসবাস করছে উল্লেখ করে ছালেহ উদ্দিন বলেন, এটি আবাসিক এলাকা নাকি বাণিজ্যিক, কোনো ক্যাটাগরিতেই পড়ে না। এই এলাকার ভবনগুলো একতলা ইটের, তারপর চারতলা টিনশেড। কোন ধরনের মানুষ কোন বিবেকে এত ঘিঞ্জি এলাকায় এমন ভবন তৈরি করছে এবং ভাড়া দিচ্ছে, এটা ভয়ানক। সেফটি বলেন আর বিল্ডিং কোডের কথাই বলেন, কোনো ক্যাটাগরিতেই পড়ে না। যেখানে দুর্ঘটনা ঘটেছে, সেটি কারখানা বলব, নাকি দোকান বলব নাকি কী বলব, বুঝতে পারছি না। এগুলো দেখে কিছুই বোঝা যায় না।
আশপাশের দোকানী ও মানুষজন এ ঘটনায় প্রথমত ভীতসন্ত্রস্থ হয়ে সবাই দামি জিনিষপত্র নিয়ে নিচে নেমে আসেন। এতে পুরো এলাকা-ধোঁয়ায় ঢেকে যায়। পোড়া গন্ধে বাতাস দূষিত হয়ে গেছে। এখনো ধোঁয়া উড়ছে বলে জানিয়েছেন এলাকাবাসী। 




সর্বশেষ সংবাদ
ভোটের মাধ্যমেই নির্ধারিত হবে দেশের ভবিষ্যৎ: প্রধান উপদেষ্টা

ভোটের মাধ্যমেই নির্ধারিত হবে দেশের ভবিষ্যৎ: প্রধান উপদেষ্টা

ad300