| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

অভিমান ভুলে ফের বড় পর্দায় ফিরছেন দেব-শুভশ্রী

  • প্রকাশের সময় : 03-01-2026 | 04:13 PM
অভিমান ভুলে ফের বড় পর্দায় ফিরছেন দেব-শুভশ্রী
ad728
অভিমান ভুলে ফের বড় পর্দায় ফিরছেন দেব-শুভশ্রী। দীর্ঘদিনের বিরতি ও নানা বিতর্কের অবসান ঘটিয়ে আবারও একসঙ্গে কাজ করতে বড় পর্দায় ফিরছেন ওপার বাংলার জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলী। আগামী ২০২৬ সালের দুর্গাপূজায় তাদের নতুন সিনেমাটি মুক্তি পেতে পারে- এমনটিই খবর পাওয়া গেছে।

২০২৫ সালে প্রায় ১০ বছর পর ‘ধূমকেতু’ সিনেমার মাধ্যমে পর্দায় ফিরেছিলেন দেব-শুভশ্রী। তবে সিনেমাটি মুক্তির পর প্রচারণায় শুভশ্রীর অনুপস্থিতি এবং একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি অভিযোগে দুই তারকার মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। সেই মান-অভিমান কাটিয়ে আবারও এই জুটির ফেরার খবর পাওয়া গেল। আর এতে উচ্ছ্বসিত তাদের ভক্তরাও। 

ভারতীয় গণমাধ্যম থেকে জানা যায়, সম্প্রতি পরিচালক ও অভিনেতা পরমব্রত চ্যাটার্জির এক পারিবারিক অনুষ্ঠানে তাদের দীর্ঘক্ষণ আলাপ করতে দেখা যায়, যা তাদের ফেরার গুঞ্জনকে আরও জোরালো করে। 

এখন পর্যন্ত নতুন এই সিনেমার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে গুঞ্জন রয়েছে, এটি দেবের ব্যবসাসফল সিনেমা ‘খাদান’-এর সিক্যুয়েল হতে পারে। সিনেমাটিতে প্রেম, অ্যাকশন ও রোম্যান্সের সংমিশ্রণ থাকবে।

এর আগে দেব-শুভশ্রী একাধিক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ভবিষ্যতে প্রয়োজনে জুটি বাঁধতে পারেন তারা। তা শুনে অনুরাগীরাও আশায় বুক বেঁধেছিলেন এবার অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে হয়তো।

বিগত দেড় দশকে দেব-শুভশ্রী জুটি ‘পরাণ যায় জ্বলিয়া রে, রোমিও, চ্যালেঞ্জ, খোকাবাবু ও খোকা ৪২০-এর মতো একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। তবে তাদের মধ্যে ব্যক্তিগত ও পেশাগত কারণে দূরত্ব তৈরি হওয়ায় দীর্ঘ সময় একসঙ্গে দেখা যায়নি। তবে এখন মান অভিমান ভুলে আবারও এক সঙ্গে কাজ করার কথা জানা যায়।




অপারেশন‘ডেভিল হান্ট‘ফেইজ২ চালু হবে,প্রার্থীদের অস্ত্রের লাইস

অপারেশন‘ডেভিল হান্ট‘ফেইজ২ চালু হবে,প্রার্থীদের অস্ত্রের লাইস

ad300