| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

বাড়ল মূল্যস্ফীতি: নভেম্বরে ৮.২৯ শতাংশ

চলতি বছরের নভেম্বর মাসে দেশের সামগ্রিক মূল্যস্ফীতি পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে বেড়ে দাঁড়িয়েছে ৮.২৯ শতাংশে, যা অক্টোবর মাসে ছিল ৮.১৭ শতাংশ। অর্থাৎ এক মাসের ব্যবধানে মূল্যস্ফীতি বেড়েছে। সাধারণত সবজির ভরা মৌসুমে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমার কথা থাকলেও, নভেম্বরে খাদ্য খাতেও মূল্যস্ফীতি সামান্য বেড়ে ৭.৩৬ শতাংশ হয়েছে। রবিবার (৭ ডিসেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

  • প্রকাশের সময় : 07-12-2025 | 03:35 PM
বাড়ল মূল্যস্ফীতি: নভেম্বরে ৮.২৯ শতাংশ
ad728
চলতি বছরের নভেম্বর মাসে দেশের সামগ্রিক মূল্যস্ফীতি পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে বেড়ে দাঁড়িয়েছে ৮.২৯ শতাংশে, যা অক্টোবর মাসে ছিল ৮.১৭ শতাংশ। অর্থাৎ এক মাসের ব্যবধানে মূল্যস্ফীতি বেড়েছে। সাধারণত সবজির ভরা মৌসুমে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমার কথা থাকলেও, নভেম্বরে খাদ্য খাতেও মূল্যস্ফীতি সামান্য বেড়ে ৭.৩৬ শতাংশ হয়েছে। 

রবিবার (৭ ডিসেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর প্রকাশিত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-এর সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, সামগ্রিক মূল্যস্ফীতির হার নভেম্বরে বেড়ে ৮.২৯ শতাংশ হয়েছে। এর আগের মাস অক্টোবরে এই হার ছিল ৮.১৭ শতাংশ। তবে গত বছরের নভেম্বরের (১১.৩৮ শতাংশ) তুলনায় চলতি বছরের নভেম্বরে মূল্যস্ফীতি কম রয়েছে।

নভেম্বর মাসে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি সামান্য বেড়ে দাঁড়িয়েছে ৭.৩৬ শতাংশে, যা অক্টোবর মাসে ছিল ৭.০৮ শতাংশ। তবে গত বছরের নভেম্বর মাসের (১৩.৮০ শতাংশ) তুলনায় খাদ্য মূল্যস্ফীতি উল্লেখযোগ্য পরিমাণে কমেছে।

অন্যদিকে, খাদ্যবহির্ভূত (নন-ফুড) খাতে মূল্যস্ফীতির হার সামান্য কমেছে। নভেম্বরে এই হার ছিল ৯.০৮ শতাংশ, যা অক্টোবর মাসে ছিল ৯.১৩ শতাংশ। গত বছরের নভেম্বরে এই হার ছিল ৯.৩৯ শতাংশ।




বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ

বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ

ad300