| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

মেয়েদের জীবনের থেকে একটা ওড়না গুরুত্বপূর্ণ

  • প্রকাশের সময় : 22-11-2025 | 05:09 PM
মেয়েদের জীবনের থেকে একটা ওড়না  গুরুত্বপূর্ণ
ad728
ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হওয়ায়,এখন পর্যন্ত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৭ বলে জানিয়েছে বাংলাদেশ আবহওয়া অধিদপ্তর।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ড থেকে কম্পন শুরু হয়। 

এদিন ভূমিকম্পের সময় রাজধানীসহ সারা দেশে আতঙ্কিত হয়ে ভবন থেকে তড়িঘড়ি বের হয়ে পড়েন সাধারণ মানুষ। এমন জরুরি পরিস্থিতিতে অনেক নারী অপ্রস্তুত অবস্থায় বাসা থেকে বের হয়ে আসতে বাধ্য হন। এই বিষয়টিকেই ইঙ্গিত করে অভিনেত্রী রুকাইয়া জাহান চমক একটি ব্যতিক্রমী বার্তা দিয়েছেন।

ভূমিকম্পের ঘটনার ঘণ্টা খানিক পর ফেসবুকে একটি পোস্ট দেন চমক। তাতে অভিনেত্রী লেখেন,  মেয়েদের জীবনের থেকে একটা ওড়না বেশি গুরুত্বপূর্ণ। এরপর উল্লেখ করেন, ভূমিকম্প ফ্যাক্ট।

চমকের এই পোস্টে নেটিজেনদের অনেকেই একমত পোষণ করেন। তবে কেউ কেউ উল্লেখ করেন- জান বাঁচানো ফরজ। অর্থাৎ, জীবন বাঁচানোটাই অগ্রাধিকার ক্ষেত্রবিশেষে। এক নেটিজেন আবার মন্তব্য করেছেন, যারা বাসায় অন্য কেউ নেই ভেবে ওড়না ছাড়া থাকেন, ভূমিকম্পের এই ঘটনাটি তাদের জন্য একটি সচেতনতামূলক বার্তা হতে পারে।

তবে শুধু এই পোস্টই নয়, ভূমিকম্পের পর একের পর এক সচেতনতামূলক পোস্টও দিতে দেখা গেছে অভিনেত্রীকে। এ নিয়ে ভক্তদের প্রশংসায় ভাসছেন চমক।







সর্বশেষ সংবাদ