| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

G.O.A.T এবং ছাগলের পার্থক্যটা বুঝুন নেটিজেনদের তোপে শুভশ্রী

  • প্রকাশের সময় : 15-12-2025 | 02:33 AM
G.O.A.T এবং ছাগলের পার্থক্যটা বুঝুন নেটিজেনদের তোপে শুভশ্রী
ad728
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির সঙ্গে ছবি তুলে সামাজিক মাধ্যমে কড়া সমালোচনার মুখে পড়েছেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। এক নেটিজেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীকে  কটাক্ষ করে লেখেন G.O.A.T এবং ছাগলের পার্থক্যটা বুঝুন। বিশেষ করে মেসির নামের সঙ্গে ব্যবহৃত একটি জনপ্রিয় শব্দ নিয়ে ভুল ধারণা প্রকাশ করায় নেটিজেনদের তোপের শিকার হন নায়িকা। 

শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে কলকাতায় পৌঁছান ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি। যুবভারতী ক্রীড়াঙ্গনে মেসিকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন শুভশ্রী। সেখানে মেসির সঙ্গে একাধিক ছবি তুলে তিনি নিজেকে বাংলা সিনেমার প্রতিনিধি হিসেবে তুলে ধরেন। 

মেসির সঙ্গে ছবি পোস্ট করে অভিনেত্রী তার ক্যাপশনে প্রথমে লেখেন, বাংলা ফিল্মকে Goat এর সামনে রিপ্রেজেন্ট করার সুযোগ পেলাম। তবে ক্যাপশনে G.O.A.T(Greatest Of All Time-সর্বকালের সেরা)- এর পরিবর্তে সরাসরি 'Goat' লেখায় খেলাধুলা সম্পর্কে নায়িকার ধারণা নিয়ে নেটিজেনরা প্রশ্ন তোলেন। এখানেই থেমে থাকেনি তারা, মজাও নিয়েছেন অনেকে মন্তব্যঘরে। ফলে রীতিমতো তোপের মুখে পড়েন শুভশ্রী।

এক নেটিজেন কটাক্ষ করে লেখেন, আগে বলুন মেসি ব্যাট করে নাকি বল করে, নাকি উইকেট কিপার। তবে একজন বুঝিয়ে দেন ব্যাপারটা, লেখেন- G.O.A.T এবং goat এর পার্থক্যটা বুঝুন। সর্বকালের সেরা(G.O.A.T.) এবং সাধারণ প্রাণী ছাগল (goat) সম্পূর্ণ ভিন্ন এবং বিপরীত অর্থ বহন করে। একটি শ্রেষ্ঠত্ব বোঝায়, অন্যটি সাধারণ বা দুর্বলতা বোঝাতে ব্যবহৃত হয়। পরে অবশ্য শুভশ্রী তার পোস্টটি সংশোধন করে কেবল G.O.A.T শব্দটি রাখেন।

শুভশ্রীকে কটাক্ষ করে আরেকজন নেটিজেন লেখেন, শুভশ্রী হলিউড নায়িকাদের মতো পোশাক বা সাজগোজ করার চেষ্টা করেছিলেন কিন্তু যেই মুহূর্তে তিনি তার অক্সফোর্ড ইংরেজি বলা শুরু করবেন, মেসি হয়তো স্ট্রোক করবেন। এই মন্তব্যের মাধ্যমে অভিনেত্রীর ইংরেজি বলার ধরন নিয়ে তীর্যক সমালোচনা করা হয়।




রোকেয়ার আদর্শ অনুসরণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে:প্

রোকেয়ার আদর্শ অনুসরণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে:প্

ad300