ইরানের সঙ্গে চলমান সংঘাত থেকে যুক্তরাষ্ট্রকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ডেভিড স্যাকস। তিনি মনে করেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইরানের সামরিক সক্ষমতা যথেষ্ট দুর্বল করে দিয়েছে, তাই এখন ‘বিজয় ঘোষণা করে’ এই সংঘাত থেকে বেরিয়ে আসার উপযুক্ত সময়।
হোয়াইট হাউসের এআই বিষয়ক প্রধান ডেভিড স্যাকস সতর্ক করে বলেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়লে তা ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। তার মতে, দীর্ঘমেয়াদি আঞ্চলিক সংঘাত এড়াতে ওয়াশিংটনের উচিত এখনই সমঝোতার পথ খোঁজা। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র সংঘাত কমানোর পথে হাঁটলে বৈশ্বিক আর্থিক বাজারগুলোতেও ইতিবাচক প্রভাব পড়বে।
স্যাকস বর্তমান পরিস্থিতি শান্ত করার ওপর গুরুত্ব দিয়ে বলেন, "আমরা ইরানের সক্ষমতাকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছি। এখন বিজয় ঘোষণা করে সরে দাঁড়ানোর জন্য এটিই সেরা সময়।" সংঘাতের কোনো ইতিবাচক ফল না এলে পরিস্থিতি দ্রুত শান্ত করার জন্য কার্যকরী পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।