| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সিইসিসহ অন্য কমিশনারগণ

ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে সামনে রেখে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বিষয়ে ইসির প্রস্তুতি, আইন শৃঙ্খলা পরিস্থিতিসহ এ সংক্রান্ত নানা বিষয়ে তাদের মধ্যে আলোচনা হবে বলে ইসি সূত্রে জানা গেছে।

  • প্রকাশের সময় : 08-12-2025 | 01:45 AM
যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সিইসিসহ অন্য কমিশনারগণ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সিইসিসহ অন্য কমিশনারগণ
ad728


ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে সামনে রেখে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।

রবিবার (৭ ডিসেম্বর) কমিশনের সভা শেষে প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাতে রওনা হয় প্রধান নির্বাচন কমিশনারসহ চার নির্বাচন কমিশন। তারা হলেন- আব্দুর রহমানেল মাছউদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, তাহমিদা আহমদ ও আবুল ফজল মো. সানাউল্লাহ। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠান হবে। বর্তমানে ড. ইউনূসের সঙ্গে ইসির বৈঠক চলছে বলে জানান গেছে। বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের বিষয়ে ইসির প্রস্তুতি, আইন শৃঙ্খলা পরিস্থিতিসহ এ সংক্রান্ত নানা বিষয়ে তাদের মধ্যে আলোচনা হবে বলে ইসি সূত্রে জানা গেছে।

এর অঅগে নির্বাচন ভবনে  কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, আজ প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাত হবে। এতে সার্বিক বিষয়ে আলোচনা হবে। এটা সৌজন্য সাক্ষাৎ। এরপর ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে।

এর পরে আগামী ১০ ডিসেম্বর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্যে যে কোনো দিন তফসিল ঘোষণা করা হবে।


ফেব্রুয়ারির প্রথমার্ধে সংসদ ও গণভোট একই দিনে হবে। এ লক্ষ্যে চলতি সপ্তাহের শেষে তফসিল ঘোষণার প্রস্তুতি চলছে।

এদিকে সংসদ নির্বাচন ও গণভোট নেওয়ার সময় এবার এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে বলে এদিন সিদ্ধান্ত নিয়েছে ইসি।

২০২৪ সালের ২১ নভেম্বর শপথ নেন এ এম এম নাসিরউদ্দিন নেতৃত্বাধীন ইসি। চার নির্বাচন কমিশনার ছাড়াও ইসি সচিব হলেন আখতার আহমেদ।



নির্বাচনের আগে পুলিশের জন্য আসছে বডি ক্যামেরা

নির্বাচনের আগে পুলিশের জন্য আসছে বডি ক্যামেরা

ad300