| বঙ্গাব্দ
শিরোনাম :
চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য কামিল পরীক্ষার ফরম পূরণ ফি কমালো ইআবি

ভেনেজুয়েলা এখন আমাদের এলাকা: ট্রাম্প

  • প্রকাশের সময় : 05-01-2026 | 04:05 PM
ভেনেজুয়েলা এখন আমাদের এলাকা: ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ad728
ভেনেজুয়েলায় অতর্কিত সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করেছে মার্কিন বাহিনী। এই হামলার পর ভেনেজুয়েলাকে মার্কিন প্রভাব বলয়ের অন্তর্ভুক্ত বা ‘নিজেদের এলাকা’ বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেলের বাজার নিয়ন্ত্রণ এবং আঞ্চলিক স্থিতিশীলতার দোহাই দিয়ে এই নজিরবিহীন পদক্ষেপ নিলেন তিনি।

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসসহ গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থানে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় রবিবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সাথে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি ঘোষণা করেন, মনরো ডকট্রিন অনুযায়ী ভেনেজুয়েলা এখন যুক্তরাষ্ট্রের এলাকা।

প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, ভেনেজুয়েলার তেল সম্পদ উত্তোলনে বাধা দূর করা এবং দেশটির ‘মৃত’ প্রায় অবকাঠামো পুনর্গঠন করাই তাদের মূল লক্ষ্য। তিনি স্পষ্টভাবে বলেন, “আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো যাতে সফল হয় সেটি দেখা আমাদের দায়িত্ব। যেখানে তেল আছে, সেখানে এর অবাধ প্রবাহ নিশ্চিত করতে হবে।” অবকাঠামো উন্নয়নে মার্কিন তেল কোম্পানিগুলো বড় ধরনের বিনিয়োগ করবে বলেও তিনি ইঙ্গিত দেন।

বিবিসি ভেরিফাইয়ের তথ্য অনুযায়ী, কারাকাসের প্রধান সামরিক বিমানঘাঁটি 'লা কার্লোটা', প্রধান সেনাক্যাম্প 'ফুয়ের্তে তিউনা' এবং গুরুত্বপূর্ণ বন্দর 'পোর্ত লা গুয়েরা' মার্কিন হামলায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার পর পুরো কারাকাস বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে এবং আকাশে মার্কিন যুদ্ধবিমানের মহড়া দেখা যায়। সিবিএস নিউজ নিশ্চিত করেছে, ট্রাম্প নিজেই এই সুনির্দিষ্ট হামলার নির্দেশ দিয়েছিলেন।

আটক নিকোলাস মাদুরোর অনুসারী বা প্রশাসনের বাকি সদস্যরা যদি মার্কিন নীতিতে সহযোগিতা না করে, তবে দ্বিতীয়বার হামলার হুমকি দিয়েছেন ট্রাম্প। অন্যদিকে, ভেনেজুয়েলা সরকার একে ‘নৃশংস আগ্রাসন’ এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে। আটকের ঠিক আগে মাদুরো জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করে অভিযোগ করেছিলেন যে, দেশটির খনিজ সম্পদ দখল করতেই যুক্তরাষ্ট্র এই হামলা চালিয়েছে।

সূত্র: আল-জাজিরা, বিবিসি।




ঢাকার গাড়ির মালিকদের জন্য নতুন শুল্কের প্রস্তাব, কিলোমিটারপ্

ঢাকার গাড়ির মালিকদের জন্য নতুন শুল্কের প্রস্তাব, কিলোমিটারপ্

ad300