| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

বাগেরহাটে ইসির আসন কমানোর সিদ্ধান্ত অবৈধ, হাইকোর্টের রায় বহাল

বাগেরহাট জেলার সংসদীয় আসন চারটি থেকে কমিয়ে তিনটি করে নির্বাচন কমিশনের (ইসি) জারি করা গেজেট অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজ বুধবার (১০ ডিসেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে গঠিত ৫ বিচারপতির আপিল বেঞ্চ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ইসির করা লিভ টু আপিল খারিজ করে এই রায় দেন। এর ফলে বাগেরহাটে আগের মতোই চারটি সংসদীয় আসন পুনর্বহাল হলো। রিটের পক্ষের আইনজীবী জানিয়েছেন, ইসিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে চারটি আসন বহাল করে গেজেট জারি করতে হবে।

  • প্রকাশের সময় : 10-12-2025 | 08:08 PM
বাগেরহাটে ইসির আসন কমানোর সিদ্ধান্ত অবৈধ, হাইকোর্টের রায় বহাল
ad728
বাগেরহাট জেলার সংসদীয় আসন চারটি থেকে কমিয়ে তিনটি করে নির্বাচন কমিশনের (ইসি) জারি করা গেজেট অবৈধ ঘোষণা করে দেওয়া হাইকোর্টের রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। 

আজ বুধবার (১০ ডিসেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে গঠিত ৫ বিচারপতির আপিল বেঞ্চ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ইসির করা লিভ টু আপিল খারিজ করে এই রায় দেন। এর ফলে বাগেরহাটে আগের মতোই চারটি সংসদীয় আসন পুনর্বহাল হলো। রিটের পক্ষের আইনজীবী জানিয়েছেন, ইসিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে চারটি আসন বহাল করে গেজেট জারি করতে হবে।

দীর্ঘদিন ধরে বাগেরহাটে চারটি সংসদীয় আসন প্রচলিত ছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন চূড়ান্ত গেজেট প্রকাশ করে, যেখানে চারটি আসন থেকে কমিয়ে তিনটি আসনে সীমানা পুনর্বিন্যাস করা হয়। ইসির এই সিদ্ধান্তের বিরুদ্ধে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দল, প্রেসক্লাব, আইনজীবী সমিতি ও অন্যান্য সামাজিক সংগঠন আন্দোলন গড়ে তোলে এবং হরতাল-অবরোধসহ নানা কর্মসূচি পালন করে।

পরবর্তীতে বাগেরহাট প্রেসক্লাব, জেলা আইনজীবী সমিতি, জেলা বিএনপিসহ একাধিক পক্ষ হাইকোর্টে রিট দায়ের করে। সেই রিটের পরিপ্রেক্ষিতে গত ১০ নভেম্বর হাইকোর্ট ইসির গেজেটকে অবৈধ ঘোষণা করেন এবং বাগেরহাটে চারটি আসন বহাল রাখতে নির্দেশ দেন। হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে ইসি আপিল বিভাগে আবেদন করে।

বুধবার আপিল বিভাগ হাইকোর্টের রায় বহাল রাখায় চূড়ান্তভাবে বাগেরহাটের চারটি আসন (বাগেরহাট-১, বাগেরহাট-২, বাগেরহাট-৩ এবং বাগেরহাট-৪) পুনর্বহাল হলো। আদালতের বাইরে রিটের পক্ষের আইনজীবী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন সাংবাদিকদের জানান, আপিল বিভাগের রায় অনুযায়ী ইসিকে দ্রুততম সময়ের মধ্যে, অর্থাৎ ২৪ ঘণ্টার মধ্যে বাগেরহাটে চারটি আসন পুনর্বহাল করে গেজেট প্রকাশ করতে হবে। একই সঙ্গে, গাজীপুরেও আগের মতো পাঁচটি আসন বহাল থাকবে বলে তিনি জানান।

আদালতে রিটের পক্ষে ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন এবং অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ইসির পক্ষে শুনানি করেন।




তেলের সংকট নেই, আতঙ্ক বাড়িয়েছে বিরোধীরা: জ্বালানিমন্ত্রী

তেলের সংকট নেই, আতঙ্ক বাড়িয়েছে বিরোধীরা: জ্বালানিমন্ত্রী

ad300