| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এ পর্যন্ত অন্তত ৬৭ শিশু নিহত -ইউনিসেফ

গাজায় গত মাসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এ পর্যন্ত অন্তত ৬৭ শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল ইউনিসেফ। সেভ দ্য চিলড্রেন বলেছে, গাজা ‘আধুনিক ইতিহাসে অঙ্গহানি হওয়া শিশুদের সবচেয়ে বড় বহরের আবাস হয়ে উঠছে। গাজায় ইসরায়েলি বোমা হামলায় ক্ষতিগ্রস্তদের মধ্যে শিশুরাই সবার ওপরে থাকবে; ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর ইসরায়েলি হামলায় ৬৪ হাজারের বেশি শিশু হতাহত হয়েছে বলে গত মাসে ইউনিসেফ ধারণা দিয়েছিল।

  • প্রকাশের সময় : 22-11-2025 | 04:38 PM
যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এ পর্যন্ত অন্তত ৬৭ শিশু নিহত -ইউনিসেফ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এ পর্যন্ত অন্তত ৬৭ শিশু নিহত
ad728
আন্তর্জাতিক প্রতিবেদক: গাজায় গত মাসে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এ পর্যন্ত অন্তত ৬৭ শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল ইউনিসেফ। সেভ দ্য চিলড্রেন বলেছে, গাজা ‘আধুনিক ইতিহাসে অঙ্গহানি হওয়া শিশুদের সবচেয়ে বড় বহরের আবাস হয়ে উঠছে। গাজায় ইসরায়েলি বোমা হামলায় ক্ষতিগ্রস্তদের মধ্যে শিশুরাই সবার ওপরে থাকবে; ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর ইসরায়েলি হামলায় ৬৪ হাজারের বেশি শিশু হতাহত হয়েছে বলে গত মাসে ইউনিসেফ ধারণা দিয়েছিল।

গত শুক্রবার জেনিভাতে এক সংবাদ সম্মেলনে তাদের মুখপাত্র রিকার্ডো পিরেস বলেছেন, নিহত এই শিশুদের মধ্যে বাচ্চা এক মেয়েও আছে, যে বৃহস্পতিবার খান ইউনিসে এক বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছে।

আগেরদিন বুধবারও ৭ শিশু নিহত হয়েছে, সেসময় ইসরায়েল ভূখণ্ডটির বিভিন্ন অংশে একের পর এক হামলা চালাচ্ছিল। একমত হওয়া যুদ্ধবিরতির মধ্যেই এত শিশু নিহত। এই ধারা বিস্ময়কর। বারবার এ কথা বলে আসছি, এটা কোনো পরিসংখ্যান নয়, প্রতিটি শিশুর একটি পরিবার ছিল, স্বপ্ন ছিল, জীবন ছিল; হঠাৎ তাতে ছেদ টানল ধারাবাহিক সহিংসতা, পিরেস এসব বলেছেন বলে জানিয়েছে আল জাজিরা।


গাজায় ইসরায়েলি বোমা হামলায় ক্ষতিগ্রস্তদের মধ্যে শিশুরাই সবার ওপরে থাকবে; ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পর ইসরায়েলি হামলায় ৬৪ হাজারের বেশি শিশু হতাহত হয়েছে বলে গত মাসে ইউনিসেফ ধারণা দিয়েছিল।

কয়েকদিন আগে স্বেচ্ছাসেবী সংস্থা সেভ দ্য চিলড্রেন এক প্রতিবেদনে বলেছে, যুদ্ধের ফলে ২০২৪ সালে প্রতি মাসে গড়ে ৪৭৫ ফিলিস্তিনি শিশু এমন প্রতিবন্ধিতার শিকার হয়েছে, যা তাকে জীবনভর ভোগাবে। গাজা ‘আধুনিক ইতিহাসে অঙ্গহানি হওয়া শিশুদের সবচেয়ে বড় বহরের আবাস হয়ে উঠছে’, বলেছে তারা।

ইসরায়েলের বিরুদ্ধে গাজায় অনাহারকে যুদ্ধাস্ত্র হিসেবে কাজে লাগানোর অভিযোগও আছে। তুমুল মানবিক সঙ্কটে পড়া ভূখণ্ডটিতে ক্ষুধাজনিত কারণে যে কয়েকজনের মৃত্যু হয়েছে, তার মধ্যে শিশুরাও আছে। খাদ্য সরবরাহ ফুরিয়ে এলে স্বাভাবিকভাবেই শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকির মুখে পড়েছে।



নির্বাচনে কমনওয়েলথের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

নির্বাচনে কমনওয়েলথের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

ad300