| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

২ দিনের সফরে ভারতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন

  • প্রকাশের সময় : 04-12-2025 | 08:45 PM
২ দিনের সফরে ভারতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রটোকল ভেঙে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে পালাম বিমানবন্দরে স্বাগত জানান
ad728


নিজস্ব প্রতিবেদক: দুই দিনের সফরে আজ বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন । দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রটোকল ভেঙে তাকে পালাম বিমানবন্দরে স্বাগত জানান। আজ রাতেই তারা এক নৈশভোজে অংশ নেবেন। এরপর আগামীকাল শুক্রবার (৫ ডিসেম্বর) দুজন শীর্ষ বৈঠকে মিলিত হবেন।
শুক্রবার  শীর্ষ বৈঠকের আগে পুতিনকে ভারতের রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে। পরে তিনি দিল্লির হায়দরাবাদ হাউসে মধ্যাহ্নভোজে অংশ নেবেন। এ হায়দরাবাদ হাউসেই পুতিন অবস্থান করবেন। মহাত্মা গান্ধীর সমাধি ও স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে শুক্রবার সকালে তার নয়াদিল্লির রাজঘাটে যাওয়ার কথা রয়েছে।

শুক্রবার পুতিন আরও যেসব কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে নয়াদিল্লিতে রাশিয়ার সম্প্রচারমাধ্যম ‘আরটি ইন্ডিয়া’র উদ্বোধন এবং ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আয়োজিত রাষ্ট্রীয় ভোজে অংশগ্রহণ। শুক্রবার রাত ৯টার দিকে তিনি ভারত ত্যাগ করবেন বলে আশা করা হচ্ছে।

ইউক্রেন যুদ্ধ শুরুর পর ভারতে প্রথম সফরে এলেন পুতিন। তাঁর ভারত সফরে উভয় দেশের মধ্যে স্বাস্থ্য, বাণিজ্যসহ নানা খাতে অনেকগুলো চুক্তি হওয়ার কথা রয়েছে।




সর্বশেষ সংবাদ
ভারতে এক ম্যাচ খেলে কোটি কোটি টাকা পকেটে পুরবেন মেসিরা

ভারতে এক ম্যাচ খেলে কোটি কোটি টাকা পকেটে পুরবেন মেসিরা

ad300