| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

আত্মসমর্পণকারী সেনা কর্মকর্তারা নির্দোষ, মূল অপরাধীরা ভারতে পালিয়েছেন: আইনজীবী

  • প্রকাশের সময় : 22-10-2025 | 11:46 PM
আত্মসমর্পণকারী সেনা কর্মকর্তারা নির্দোষ, মূল অপরাধীরা ভারতে পালিয়েছেন: আইনজীবী আত্মসমর্পণকারী সেনা কর্মকর্তারা নির্দোষ, মূল অপরাধীরা ভারতে পালিয়েছেন: আইনজীবী
ad728
মানবতাবিরোধী অপরাধের তিনটি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেছেন বাংলাদেশের সেনাবাহিনীর ১৫ জন সাবেক ও বর্তমান কর্মকর্তা। তবে এই কর্মকর্তারা নির্দোষ বলে দাবি করেছেন আসামিপক্ষের আইনজীবী এম সরোয়ার হোসেন। তিনি জানান, প্রকৃত অপরাধীরা দেশের বাইরে, বিশেষ করে পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে গেছেন।

বুধবার, ২২ অক্টোবর আসামিদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হলে শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। এরপর তাদের রাখা হয় ঢাকা সেনানিবাসের সাবজেলে। আইনজীবী সরোয়ার হোসেন জানান, ১৫ জন অফিসার সেনা সদরের নির্দেশে আইন মেনে স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করেছেন। তারা সকলেই অভিজ্ঞ ও উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিশ্বাস করেন যে, আদালতের মাধ্যমে তারা ন্যায়বিচার পাবেন।

সরোয়ার হোসেন প্রসিকিউশনের গ্রেপ্তার সংক্রান্ত দাবিকে অস্বীকার করে বলেন, এই অফিসাররা কখনোই গ্রেপ্তার হননি। বরং পুলিশ হেফাজতে কোর্টে আত্মসমর্পণ করায় সেটিকেই গ্রেপ্তার হিসেবে উপস্থাপন করা হয়েছে। তিনি আরও বলেন, সেনা সদর এক ব্রিফিংয়ে জানিয়েছিল, তারা আর্মি হেফাজতে আছেন, যা স্বেচ্ছায় আত্মসমর্পণের প্রমাণ।

আইনজীবী সরোয়ার হোসেন আরও দাবি করেন, এই সেনা কর্মকর্তারা অত্যন্ত আত্মবিশ্বাসী এবং নির্দোষ। তিনি বলেন, যারা প্রকৃতপক্ষে অপরাধ সংঘটিত করেছেন, তারা এখন ভারতে পালিয়ে গেছেন। তাদের মধ্যে রয়েছেন জেনারেল কবির, জেনারেল আকবর, জেনারেল তারিক সিদ্দিকী এবং জেনারেল মুজিব।

উল্লেখ্য, বিগত আওয়ামী লীগ সরকারের সাড়ে ১৫ বছরের শাসনামলে গুম ও নির্যাতনের ঘটনায় দায়ের হওয়া দুটি মামলাসহ জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ড নিয়ে করা এক মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত ৮ অক্টোবর ২৫ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। একই দিনে প্রসিকিউশন আদালতে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে। এরপর ১১ অক্টোবর সেনাবাহিনী এক সংবাদ সম্মেলনে জানায়, ১৫ জন কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে।

এই মামলায় আসামির তালিকায় আছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল–মামুন। এর মধ্যে মামুন বর্তমানে কারাগারে রয়েছেন। আইনজীবী সরোয়ার দাবি করেন, মামুন ‘অ্যাপ্রুভার’ হিসেবে আদালতে বলেছেন যে, যা কিছু হয়েছে, সবই শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নির্দেশে হয়েছে এবং অন্য কারও হাতে কোনো নিয়ন্ত্রণ ছিল না।

আত্মসমর্পণকারী ১৫ জন কর্মকর্তারা হলেন:মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন,ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম,ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার,ব্রিগেডিয়ার জেনারেল মো. কামরুল হাসান,ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহাবুব আলম,ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী,
ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী,ব্রিগেডিয়ার কে এম আজাদ,কর্নেল আবদুল্লাহ আল মোমেন,কর্নেল আনোয়ার লতিফ খান (অবসর প্রস্তুতিমূলক ছুটিতে),লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান,লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন,
লেফটেন্যান্ট কর্নেল মো. সারওয়ার বিন কাশেম,লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রেদোয়ানুল ইসলাম ও মেজর মো. রাফাত-বিন-আলম।

এই মামলাগুলোর বিচারিক প্রক্রিয়া এবং অভিযোগের সত্যতা যাচাই এখন ট্রাইব্যুনালের ওপর নির্ভর করছে, তবে আত্মসমর্পণকারী সেনা কর্মকর্তাদের পক্ষ থেকে নির্দোষতার দাবি স্পষ্টভাবে উঠে এসেছে আইনজীবীর বক্তব্যে।



সর্বশেষ সংবাদ
নির্বাচন সফল করতে সব ধরনের প্রস্তুতি শেষ,জ্যাকবসনকে প্রধান উ

নির্বাচন সফল করতে সব ধরনের প্রস্তুতি শেষ,জ্যাকবসনকে প্রধান উ

ad300