| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

কৃষি গবেষণা কাউন্সিলের নতুন নির্বাহী চেয়ারম্যান ড. ছালাম

  • প্রকাশের সময় : 03-11-2025 | 02:30 AM
কৃষি গবেষণা কাউন্সিলের নতুন নির্বাহী চেয়ারম্যান ড. ছালাম
ad728


নিজস্ব প্রতিবেদক :  বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) নতুন নির্বাহী চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) হিসেবে যোগ দিয়েছেন কাউন্সিলের শস্য বিভাগের সদস্য পরিচালক ড. মো. আবদুছ ছালাম। গত বৃহস্পতিবার কৃষি মন্ত্রণালয়ের উপসচিব মো. মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নিয়োগ দেওয়া হয়। তিনি অবসরপ্রাপ্ত নির্বাহী চেয়ারম্যান ড. নাজমুন নাহার করিমের স্থলাভিষিক্ত হয়েছেন।

ড. মো. আবদুছ ছালাম ১৯৬৮ সালের ৩০ ডিসেম্বর কুমিল্লার চান্দিনা উপজেলার আওরাল গ্রামে জন্মগ্রহণ করেন। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে তিনি কৃষি গবেষণা, প্রযুক্তি উন্নয়ন, পরিকল্পনা ও প্রশাসনিক কাজে যুক্ত আছেন।

তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে ১৯৯০ সালে বিএসসি এজি (অনার্স) এবং ২০০১ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে উদ্যানতত্ত্বে (হর্টিকালচার) এমএস সম্পন্ন করেন। ২০০৯ সালে একই বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবং পরে যুক্তরাষ্ট্রের কানসাস স্টেট ইউনিভার্সিটিতে ২০১৩–১৪ সালে মনিটরিং এন্ড ইভালুয়েশন বিষয়ে পোস্ট-ডক্টরাল ফেলোশিপ শেষ করেন।

ড. ছালাম ১৯৯৫ সালে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগ দেন। পরে ২০০৯ সালে তিনি বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে (বিএআরসি) যোগ দেন এবং পরিকল্পনা ও মূল্যায়ন বিভাগ, সাপোর্ট সার্ভিস ইউনিট ও শস্য বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ২০২২ সালের নভেম্বরে তিনি সদস্য পরিচালক (শস্য বিভাগ) হিসেবে পদোন্নতি পান।

তিনি কৃষি ও উদ্যানতত্ত্ববিষয়ক ৬৬টি পূর্ণাঙ্গ গবেষণাপত্র, ৩৮টি সারাংশ এবং ২০টি বই লেখা বা সম্পাদনা করেছেন। এখন পর্যন্ত তিনি ১১টি নতুন প্রযুক্তি উদ্ভাবন ও ৬টি কৃষকের কাছে হস্তান্তর করেছেন। তিনি ইউএসএইড–এর সহায়তায় পিএইচডি, এমএস এবং পোস্ট-ডক্টরাল স্কলারশিপ পেয়েছেন।

জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ৭০টিরও বেশি প্রশিক্ষণ ও কর্মশালায় অংশ নেওয়া ড. ছালাম বর্তমানে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) জাতীয় ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি বিএআরসির উত্তম কৃষি চর্চা (গ্যাপ) ইউনিটের আহ্বায়ক, কৃষি মন্ত্রণালয়ের বাংলাদেশ গ্যাপ স্ট্যায়ারিং কমিটির সদস্য সচিব এবং ক্রপ জোনিং প্রজেক্টসহ একাধিক প্রকল্পের প্রধান সমন্বয়কারী। পাশাপাশি তিনি একাধিক আন্তর্জাতিক বৈজ্ঞানিক জার্নালের পর্যালোচক হিসেবেও কাজ করছেন।