| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

জুলাই রেবেলস সদস্যের ওপর হামলার ঘটনায় দুইজন গ্রেপ্তার

  • প্রকাশের সময় : 14-12-2025 | 10:57 PM
জুলাই রেবেলস সদস্যের ওপর হামলার ঘটনায় দুইজন গ্রেপ্তার
ad728
রাজধানীর উত্তরায় জুলাই রেবেলস সংগঠনের সদস্য মোহাম্মদ রেজওয়ানের ওপর হামলার ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রবিবার (১৪ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে দক্ষিণখান এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

গ্রেপ্তাররা হলেন, মো. মাসুম ও মো. ফাহিম খান।

উত্তরা পূর্ব থানার সূত্রে জানা গেছে, শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উত্তরা ৬ নম্বর সেক্টর এলাকায় একদল দুর্বৃত্ত জুলাই রেবেলস সদস্য মোহাম্মদ রেজওয়ানের ওপর হামলা চালায়। হামলায় তিনি আহত হলে তাৎক্ষণিকভাবে তাকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়, যেখানে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়।

ঘটনার পর হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তার করতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে পুলিশ। এরই ধারাবাহিকতায় রবিবার (১৪ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে দক্ষিণখান এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, মামলার সুষ্ঠু তদন্তের পাশাপাশি এজাহারনামীয় অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।



বাগেরহাটে ইসির আসন কমানোর সিদ্ধান্ত অবৈধ, হাইকোর্টের রায় বহ

বাগেরহাটে ইসির আসন কমানোর সিদ্ধান্ত অবৈধ, হাইকোর্টের রায় বহ

ad300