| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

চট্টগ্রামের চকবাজার থানার বাথরুম থেকে এএসআইর মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : 23-11-2025 | 05:46 PM
চট্টগ্রামের চকবাজার থানার বাথরুম থেকে এএসআইর মরদেহ উদ্ধার
ad728
চট্টগ্রামের চকবাজার থানা থেকে এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৩ নভেম্বর)  থানার ভবনের তৃতীয়তলার ফোর্স ব্যারাকের বাথরুম থেকে অহিদুর রহমান নামের ওই পুলিশ সদস্যের মৃতদেহ পাওয়া যায়।

অহিদুরের বাড়ি নোয়াখালী। সম্প্রতি অহিদুর রহমান বরিশাল থেকে বদলি হয়ে চট্টগ্রাম মহানগর পুলিশে (সিএমপি) যোগ দিয়েছিলেন। তার স্ত্রী ও দুই মেয়ে এখনও বরিশালেই থাকেন। সহকর্মীদের ভাষ্য, পরিবার থেকে দূরে থাকা এবং বরিশালে ফেরার আবেদনে অনুমোদন না মেলায় তিনি কয়েক সপ্তাহ ধরে মানসিক চাপে ছিলেন।

সিএমপি দক্ষিণ জোনের উপকমিশনার (ডিসি) আলমগীর হোসেন জানান, শনিবার রাতের ডিউটি শেষে রবিবার সকালে ব্যারাকে ফিরে অহিদুর গোসল করতে বাথরুমে যান। দীর্ঘ সময় দরজা না খোলায় ডাকাডাকি করা হয়। সাড়া না পেয়ে দরজা ভেঙে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, অহিদুর বরিশালে ফিরে যাওয়ার জন্য একটি অফিসিয়াল আবেদন করেছিলেন, কিন্তু তা অনুমোদিত হয়নি। পরিবার থেকে দূরে থাকা বা আবেদন প্রত্যাখ্যান এসব কারণে তিনি মানসিকভাবে প্রভাবিত হয়েছিলেন কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

নিয়ম অনুযায়ী মরদেহ চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।



জুলাইযোদ্ধাদের জন্য ২৫ কোটি টাকার বিশেষ তহবিল

জুলাইযোদ্ধাদের জন্য ২৫ কোটি টাকার বিশেষ তহবিল

ad300