| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

চোরাগোপ্তা হামলা ঠেকাতে সতর্ক থাকার নির্দেশ ইসির

  • প্রকাশের সময় : 14-12-2025 | 08:05 PM
চোরাগোপ্তা হামলা ঠেকাতে সতর্ক থাকার নির্দেশ ইসির
ad728

নিজস্ব প্রতিবেদক:  ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে চোরাগোপ্তা হামলা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। যদিও ভোট নিয়ে তেমন কোনো ধরনের শঙ্কা নেই জানিয়ে সাংবিধানিক সংস্থাটি আইনশৃঙ্খলা বাহিনীকে বলছে, যারা ভোট বানচালের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নিতে হবে।

রবিবার নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা বিষয়ক এ জরুরি বৈঠকে সভাপতিত্ব করেন সিইসি এ এম এম নাসির উদ্দিন। এতে চার নির্বাচন কমিশনারসহ আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে সার্বিক বিষয়ে ব্রিফ করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি বলেন, চোরাগোপ্তা হামলার সম্ভাবনা—আমরা এগুলোকে উড়িয়ে দিচ্ছি না। এই ধরনের হামলার ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে বা এগুলো যাতে কঠোর হস্তে দমন করা হয়। ইসির মেসেজ ভেরি ক্লিয়ার- নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা নেই; নির্বাচন সময়মত হবে এবং নির্বাচনের পথে এই ধরনের বাধাগুলো তৈরি করার চেষ্টা করলে দমন করা হবে।

ইসির বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা ছিলেন জানিয়ে ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, তফসিল ঘোষণার পর থেকে এই পর্যন্ত উদ্ভূত বিভিন্ন পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। সামনের আমাদের কার্যক্রম এবং কী কৌশলী হওয়া উচিত, সেগুলো নিয়ে আলোচনা করেছি। তাদের বিভিন্ন মত শুনেছি।

ইসি সানাউল্লাহ বলেন, সাম্প্রতিক সময়ে একটা ঘটনা সবাইকে উদ্বিগ্ন করে, শরীফ ওসমান হাদির উপরে হামলা, চোরাগোপ্তা হামলা—সেটা নিয়ে বিশদ আলোচনা হয়েছে। তদন্তের স্বার্থে আমরা বিস্তারিত বলছি না। …নির্বাচন কমিশনের স্বার্থ জড়িত, তবে এখানে কয়েকটা বিষয় উঠে এসেছে; যে ব্যক্তি এটার সাথে জড়িত, তাকে শনাক্ত করা হচ্ছে।

আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযান রেবেল হান্ট শুরু হওয়ার পর থেকে যেসব সন্ত্রাসীদেরকে অ্যারেস্ট করা হয়, তাদের একটা বড় সংখ্যা ইতোমধ্যে জামিন পেয়ে গেছে। এবং তারা সমাজে বিরাজ করছেন। এটা নিয়ে কি করণীয়, সেটা নিয়ে কথা হয়েছে বৈঠকে।
এই চোরাগোপ্তা হামলাটা, এটা কি কোন বড় পরিকল্পনার অংশ নাকি এটা কোন একটা আইসোলেটেড ইভেন্ট। সেখানে কোনো ফেইলিউর আছে কি না—এইসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে, এক ধরনের মূল্যায়ন হয়েছে। দুটো উপজেলা পর্যায়ে নির্বাচন অফিসে আগুন ধরিয়ে দেওয়ার মতো প্রচেষ্টা হয়েছে।
এখান থেকেও একটা ধারণা পাওয়া যায় যে—চোরাগোপ্তা হামলার সম্ভাবনা রয়েছে। আমরা এগুলোকে উড়িয়ে দিচ্ছি না। সামনেও যে এটা সম্ভাবনা নাই, তাও বলছি না। তো আজকের মূল উদ্দেশ্য ছিল যাতে করে এই ধরনের হামলার ঘটনার পুনরাবৃত্তি না ঘটে বা এগুলো যাতে কঠোর হস্তে দমন করা হয়।

এ নির্বাচন কমিশনার বলেন, পাশাপাশি একটা মেসেজ সকল বাহিনীর পক্ষ থেকে সমস্বরে এসছে- যারাই এই নির্বাচনকে বানচাল করার, প্রতিহত করার বা ক্ষতিগ্রস্ত করার কোন চেষ্টা করবেন তারা ব্যর্থ হবেন এবং যেখানে যতটুক দৃঢ় হওয়া প্রয়োজন সকল বাহিনী ততটুক দৃঢ় হবে। 

ইসি সানাউল্লাহ বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে মেসেজ ভেরি ক্লিয়ার- নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা নাই। নির্বাচন সময়মত হবে এবং নির্বাচনের পথে এই ধরনের যে বাধাগুলো তৈরি করার চেষ্টা হচ্ছে, এগুলো সম্বন্ধে নির্বাচন কমিশন অবহিত, সরকার অবহিত।  সরকার তথা আইন প্রয়োগকারী সংস্থার যেসব কার্যক্রম এ পর্যন্ত নেওয়া হয়েছে, সেগুলো নিয়ে আমরা সন্তুষ্ট। তবে যেসব জায়গাতে আরো অধিকতর কাজ করার অবকাশ আছে, সেগুলো নিয়েও কথা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী আরো সতর্ক হবে এবং নিরাপত্তা বিধানে কাজ করবে।



পাহাড়ি ঢলে শেরপুরে বাঁধ ভেঙে প্লাবিত নিম্নাঞ্চল, ২ মরদেহ উদ্

পাহাড়ি ঢলে শেরপুরে বাঁধ ভেঙে প্লাবিত নিম্নাঞ্চল, ২ মরদেহ উদ্

ad300