| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

মেট্রোরেল চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনার পর মেট্রোরেল চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা

  • প্রকাশের সময় : 26-10-2025 | 08:35 PM
মেট্রোরেল চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
ad728
রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। এই দুর্ঘটনার পর মেট্রোরেল চলাচল বন্ধ  ঘোষণা করা  হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।

রোববার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে কৃষিবিদ ইনস্টিটিউটের সামনের মেট্রো পিলারের পাশে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই ব্যক্তি। এ সময় চলন্ত মেট্রোরেল পিলারের ওপর থেকে একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে তার মাথায় লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন বলেন, কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় মেট্রো চলাচল বন্ধ রাখা হয়েছে। নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে। নিরাপত্তার স্বার্থে সচিবালয়সহ বিভিন্ন স্টেশনে যাত্রীদের বের করে দেওয়া হয়েছে। স্টেশনের গেটগুলোতে তালা ঝুলিয়ে দেওয়া হয়।

দুপুরে দেড়টার দিকে সচিবালয় মেট্রো স্টেশনে দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা জানান, প্রায় আধা ঘণ্টা আগে থেকে মেট্রো ট্রেন বন্ধ রয়েছে। কখন পুনরায় চালু হবে, তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।

হঠাৎ এমন পরিস্থিতিতে অনেক যাত্রী এসে ফিরে যাচ্ছেন। কেউ কেউ ক্ষোভ প্রকাশ করছেন।



নির্বাচন সফল করতে সব ধরনের প্রস্তুতি শেষ,জ্যাকবসনকে প্রধান উ

নির্বাচন সফল করতে সব ধরনের প্রস্তুতি শেষ,জ্যাকবসনকে প্রধান উ

ad300