| বঙ্গাব্দ
শিরোনাম :
রামিসা হত্যা মামলায় সোহেলের মৃত্যুদন্ড স্বপ্নাকে খালাস চাকরির চাহিদা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধির আহ্বান রাষ্ট্রপতির চোখের চিকিৎসায় ফের হাসপাতালে ইমরান খান আপিল না করায় দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর হাসিনা নিজেই প্রত্যর্পণ চাইতে পারতেন, পাসপোর্টের বিষয়টি কৌশল হতে পারে: জাহেদ গাজীপুর-নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে ১০ প্লাটুন আনসার মোতায়েন ইরানের সঙ্গে আর যুদ্ধ বাড়াতে চাই না: ট্রাম্প হাসিনা আর দেশে ফিরবেন না, এটা তার রাজনৈতিক স্টান্টবাজি ৬ বছরে সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ পরিবার পুরোপুরি নিশ্চিহ্ন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, নেতৃত্বে যারা শেখ হাসিনাকে দেশে ফেরাতে আইনি প্রক্রিয়া শুরুর ঘোষণা আইনমন্ত্রীর কর্মসংস্থান বাড়াতে আগামী ৫-৭ বছরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশ্বব্যাংক নেতানিয়াহুকে সরিয়ে ইসরায়েলের সরকার গঠনের দায়িত্ব পেলেন গাদি আইজেনকট ডিসেম্বরে চূড়ান্ত হবে পোশাক শ্রমিকদের নতুন বেতন কাঠামো আত্মগোপনে থেকেও পদ বাণিজ্যের অভিযোগ রাজশাহী জেলা যুবলীগ নেতাদের বিরুদ্ধে ‘সড়কে আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই’: স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের মজুরি নির্ধারণে আজই প্রজ্ঞাপন: শ্রমমন্ত্রী তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপ ৪ দিনের রিমান্ডে প্র্যাবের নতুন সভাপতি ইয়াহিয়া মির্জা, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম আলিম পরিক্ষায় তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ঈর্ষণীয় সাফল্য

জোট করলেও নিজ দলের প্রতীকে ভোট, অধ্যাদেশ জারি

নিবন্ধিত রাজনৈতিক দলগুলো জোটবদ্ধ হলেও নির্বাচনে নিজ নিজ দলের প্রতীকে ভোট করার বাধ্যবাধকতা রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অধ্যাদেশ, ২০২৫ জারি করেছে সরকার। সোমবার (৩ নভেম্বর) আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত গেজেট প্রকাশ করে। এর আগে, গত ২৩ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে আরপিও সংশোধনের খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়। সংশোধনীতে জোট মনোনীত প্রার্থীকে নিজ দলের প্রতীকে নির্বাচনে অংশগ্রহণের বাধ্যবাধকতা আরোপ করা হলে বিএনপি আপত্তি জানায়।

  • প্রকাশের সময় : 04-11-2025 | 08:44 PM
জোট করলেও নিজ দলের প্রতীকে ভোট, অধ্যাদেশ জারি
ad728
নিবন্ধিত রাজনৈতিক দলগুলো জোটবদ্ধ হলেও নির্বাচনে নিজ নিজ দলের প্রতীকে ভোট করার বাধ্যবাধকতা রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন অধ্যাদেশ, ২০২৫ জারি করেছে সরকার। সোমবার (৩ নভেম্বর) আইন মন্ত্রণালয় এ সংক্রান্ত গেজেট প্রকাশ করে।

এর আগে, গত ২৩ অক্টোবর উপদেষ্টা পরিষদের বৈঠকে আরপিও সংশোধনের খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়। সংশোধনীতে জোট মনোনীত প্রার্থীকে নিজ দলের প্রতীকে নির্বাচনে অংশগ্রহণের বাধ্যবাধকতা আরোপ করা হলে বিএনপি আপত্তি জানায়। 

তবে জামায়াত ও এনসিপি এ বিধান বহাল রাখার দাবি তোলে। দীর্ঘ টানাপোড়েনের পর শেষ পর্যন্ত সেই বিধান বহাল রেখেই অধ্যাদেশ জারি হলো।

ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ একাধিক নিবন্ধিত দল বড় বা অন্য কোনো দলের প্রতীক ব্যবহার করতে পারবে না। জোট মনোনীত প্রার্থীদের নিজের দলের প্রতীকেই ভোট করতে হবে।

নির্বাচনকে সামনে রেখে আরপিওতে সংযোজন-সংশোধনের পাশাপাশি ইতোমধ্যে ভোটার তালিকা আইন, নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান আইন, নির্বাচন কমিশন সচিবালয় আইন সংশোধন কাজও শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে ভোটকেন্দ্র নীতিমালা, দেশি-বিদেশি পর্যবেক্ষণ নীতিমালা, সাংবাদিক নীতিমালাসহ বিভিন্ন বিধি-বিধান হালনাগাদ করা হয়েছে।




অন্তর্বর্তী সরকারকে টিকার ব্যাপারে ১০ বার সতর্ক করা হয়েছিল:

অন্তর্বর্তী সরকারকে টিকার ব্যাপারে ১০ বার সতর্ক করা হয়েছিল:

ad300